কথা রাখলেন ভোটাররা, হাসানপুরে জেতালেন মৃত তরুণীকে

মৃত তরুণীকে ভোট দিয়ে গোপনে নিজেদের বিশ্বাসের স্বাক্ষর রেখে গেলেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কবি সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন ‘কেউ কথা রাখে না’। এখন বেঁচে থাকলে হয়তো তিনি লিখতেন ‘কেউ কেউ কথা রাখেন’। কথা দিয়েছিলেন বলে শুধু নিজেদের প্রিয় প্রার্থীর মৃত্যুর পরেও তাঁকে ভোট দিয়ে জেতালেন সাধারণ মানুষ। মৃত তরুণীকে ভোট দিয়ে গোপনে নিজেদের বিশ্বাসের স্বাক্ষর রেখে গেলেন তাঁরা। ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাসানপুর পুরসভার (Hasanpur municipality)।

২৫ বছর বয়সী আসিয়া দীর্ঘদিন ধরে ঘৃণা ও বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে সরব ছিলেন। জীবনে প্রথমবার ভোটে দাঁড়িয়ে ছিলেন মানুষের জন্য কাজ করবেন বলে। হাসানপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ভোটে দাঁড়ান তিনি। ১৬ এপ্রিল মনোনয়ন জমা দেন। কোনও রাজনৈতিক দলের ছায়ায় না দাঁড়িয়ে তিনি নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন। মনোনয়ন জমা দেওয়ার পর ফুসফুস এবং পেটের সংক্রমণের কারণে ২০ এপ্রিল মৃত্যু বরণ করেন তরুণী। গত ৪ এবং ১১ মে দুটি ধাপে ভোটগ্রহণের পর ফল প্রকাশ হয় ১৩ মে। ভোটের ফল প্রকাশের পর দেখা যায় প্রয়াত আসিয়া জয়লাভ করেছেন।

মোহাম্মদ জাকির (Mohammed Zakir) নামে এক স্থানীয় জানান, ‘আসিয়া সহজে বন্ধুত্ব করতেন। মানুষের সঙ্গে মিশে তাঁদের সমস্যা সমাধানের চেষ্টা করতেন। তাঁকে ভোট দেওয়ার জন্য মানুষ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই বিশ্বাস না ভাঙতে তাঁকে ভোট দেন সবাই। যেহেতু প্রার্থীর মৃত্যু হয়েছে, তাই ওই আসনে আবার ভোত হবে বলে জানিয়েছেন হাসানপুরের মহকুমা শাসক অশোক কুমার। এই বিষয়ে তিনি বলেন, ‘আসিয়া একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। মনোনয়নের পরে তিনি মারা গিয়েছেন। ভোটের ফল বেরলেও একই পদের জন্য আবার ভোট গ্রহণ হবে।’

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6