আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আইন মন্ত্রক থেকে সরানো হল কিরেন রিজিজু্কে, দায়িত্বে অর্জুন

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল। আইনমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হল কিরেন রিজিজুকে। আইন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে অর্জুন রাম মেঘওয়ালকে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতি ভবনের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে রাষ্ট্রপতি আইন মন্ত্রক থেকে কিরেন রিজিজুকে অব্যাহতি দিয়েছেন। তাঁর হাতে দায়িত্ব দেওয়া হয়েছে ভূ-বিজ্ঞান মন্ত্রকের। অন্যদিকে আইন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে অর্জুন রাম মেঘওয়ালকে। সংস্কৃতি মন্ত্রকের পাশাপাশি আইনমন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব নেবেন তিনি। তবে মোদি সরকারের এই নয়া রদবদলে সমালোচনায় সরব হয়েছেন অনেকে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আইন মন্ত্রককে কম গুরুত্বপূর্ণ করে তুলতে ক্যাবিনেট মন্ত্রী না করে অর্জুন রাম মেঘওয়ালকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে।

অন্যদিকে কলেজিয়াম নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার জেরে কিরেন রিজিজুকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। তাঁদের মত সুপ্রিম কোর্টের সঙ্গে সঙ্ঘাতে যেতে চাইছে না মোদি সরকার। তাই কিরেন রিজুজুকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

Published by:

Share Link:

More Releted News:

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

বিয়ের মরসুমে বড় ধাক্কা! LPG-এর মূল্য বৃদ্ধিতে দামি হতে পারে ফুচকা-পুরি-রসগোল্লা

জ্বালানির দাম বৃদ্ধিতে আরও দামি বিমান সফর, পরিষেবা বন্ধ করবে একাধিক সংস্থা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ