আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি

নিজস্ব প্রতিনিধি: পুরী-হাওড়া রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সবুজ পতাকা দেখিয়ে দূরপাল্লার এই ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের (Puri-Howrah Vande Bharat Express) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে এদিন ওড়িশার কটক এবং পুরী রেল স্টেশনের সংস্কারের কাজ-সহ একাধিক প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, ‘আজ ওড়িশা এবং পশ্চিমবঙ্গের বাসিন্দারা বন্দে ভারত ট্রেন উপহার পেলেন। বন্দে ভারত এক্সপ্রেস আধুনিক ভারত এবং উচ্চাকাঙ্ক্ষী ভারতীয়দের প্রতীক।’ রেল সূত্রে খবর, এই রুটে চালু হওয়া নতুন বন্দে ভারত এক্সপ্রেস খুরদা রোড জংশন, ভুবনেশ্বর, কটক, জাজপুর কেওনঝড় রোড, ভদ্রক, বালাসোর এবং খড়্গপুর স্টেশনে দাঁড়াবে। কেবলমাত্র বৃহস্পতিবার ট্রেনটি চলবে না। সপ্তাহের বাকি ৬ দিন ট্রেনটি যাত্রীদের নিয়ে ছুটবে।

প্রসঙ্গত হাওড়া থেকে পুরীর ৫০২ কিলোমিটার দূরত্ব ৬ ঘণ্টা ৪০ মিনিটে পেরবে বন্দে ভারত এক্সপ্রেস। সর্বোচ্চ ১৩০ কিমি গতিবেগে ট্রেনটি ছুটতে পারে। বন্দে ভারতের আগে হাওড়া-পুরী রুটে সবথেকে দ্রুত গতির ট্রেন ছিল শতাব্দী এক্সপ্রেস। যেটি ৭ ঘণ্টা ৩৫ মিনিট সময় নেয়।

Published by:

Share Link:

More Releted News:

করজোড়ে দেবীকে প্রণাম করেই মন্দিরে দুঃসাহসিক চুরি, ভাইরাল সিসিটিভি ফুটেজ

প্রয়াত কিংবদন্তি ফটোসাংবাদিক রঘু রাই, শোকস্তব্ধ শিল্পমহল

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ