আজ সন্ধ্যার পর কলকাতায় ধেয়ে আসছে ঝড় বৃষ্টি ,কাল থেকে বাড়বে তাপমাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতাতে শুক্রবার সন্ধ্যের পর অথবা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের তিন জেলা আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির(Heavy Rain) সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office)  পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন, রবিবার থেকে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ।

তবে আগামী সপ্তাহের বুধবার থেকে বঙ্গে আবারো ঝড়-বৃষ্টির পরিবেশ গড়ে উঠবে। সঞ্জীববাবু জানান, শুক্রবারও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জায়গায় ঝড় -বৃষ্টি হবে। এই ঝড় বৃষ্টির সঙ্গে হাওয়ার গতি ও থাকবে। বিশেষ করে উড়িষ্যা লাগোয়া জেলাগুলি দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ,বীরভূম, পশ্চিম বর্ধমান এই জায়গাগুলিতে আজকে ঝড়- বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। সন্ধ্যের দিকে কলকাতাতে(Kolkata) ঝড় -বৃষ্টির সম্ভাবনা থাকছে।উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার, কোচবিহারের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা ।বাদ বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। কালকের পর থেকে সব জায়গাতেই তাপমাত্রা বাড়বে।

বিশেষ করে তাপমাত্রা বাড়বে পশ্চিমের জেলাগুলোতে। আগামীকাল ও পরশুদিনকে ঝড়- বৃষ্টির সম্ভাবনা কম ।আবার ২৩ মে থেকে ঝড়-বৃষ্টি প্রবণতা বাড়বে। মৌসুমী বায়ু নিকোবর দ্বীপপুঞ্জের কিছুটা অংশতে প্রবেশ করেছে ।আশা করা যাচ্ছে আগামী তিন দিনে আন্দামান-নিকোবর এর অনেকটাই অংশ কভার করবে এই মৌসুমী বায়ু বলে জানান সঞ্জীব বাবু।

মহাসমারোহে মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে পালিত হল স্নানযাত্রা

‘রাহুল গান্ধির সচিব বলছি..’ হরিয়ানার কংগ্রেস নেতার থেকে ১০ লক্ষ হাতিয়ে নিল ঠগ

ডাক্তারের ভুল চিকিৎসায় দৃষ্টিশক্তি হারাল ১৯ মাসের শিশু

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য