আম্পায়ার যতীন কাশ্যপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের আম্পায়ার যতীন কাশ্যপের বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগ আনল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সোমবার এক বিবৃতিতে এই খবর জানায় আইসিসি।

আইসিসি আন্তর্জাতিক ম্যাচের এই ঘটনায় কাশ্যপের নাম জড়ালেও তিনি আন্তর্জাতিক পর্যায়ের কোনও ম্যাচ পরিচালনা করেননি। সংবাদ মাধ্যম সূত্রে খবর, কাশ্যপ পাঞ্জাব রাজ্যের অধীনে জেলা পর্যায়ের ম্যাচ পরিচালনা করেন। এমনকি বিসিসিআই-এর আম্পায়ার প্যানেলেও স্থান পাননি।

সূত্রের খবর, গত অক্টোবর মাসে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে কাশ্যপের সম্বন্ধে যাবতীয় তথ্য জানতে চায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এই সম্বন্ধে পাঞ্জাব রাজ্য ক্রিকেট সংস্থার এক কর্তা দাবি করেছেন, আইসিসি কাশ্যপের ব্যাপারে তদন্ত করলেও রাজ্য পর্যায়ের ম্যাচের কোনও সম্পর্ক নেই।

আরও জানতে পড়ুন: এক নজরে দেখে নিন গ্রুপ লিগের শেষে আইপিএল-এর ব্যাটিং শীর্ষে কারা

পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন কাশ্যপের ব্যাপারে মুখ ঘুরিয়ে থাকার চেষ্টা করুক না কেন, আইসিসি যে আন্তর্জাতিক ম্যাচের ওপর তদন্ত করেই ওই আম্পায়ারের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

বিশেষ সূত্রের খবর, কাশ্যপের বিরুদ্ধে আইসিসি যে অভিযোগের তদন্ত করেছে সেটি ২০২২ সালের ঘটনা। সেই সময় এশিয়াকাপের বাছাইপর্বের ম্যাচকে ঘিরেই এই আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ ওঠে। যেহেতু টুর্নামেন্টটা আন্তর্জাতিক তাই টুর্নামেন্টের সমস্ত বিষয়ে তদন্ত করার অধিকার আইসিসির রয়েছে।

কাশ্যপের বিরুদ্ধে দুটি ধারায় অভিযোগে এনে এই আম্পায়ারকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই ঘটনা নিয়ে ভারতীয় ক্রিকেটে মহল যে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তাদের খুব একটা সুনজরে দেখছেন না বলেই মত অনেকের। তবে বিসিসিআই এখনও অবধি এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে।

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই