চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পার্ক সার্কাসে পাইপলাইনে কাজ করতে নেমে থেমে গেল বছর বাইশের সলমনের জীবন

নিজস্ব প্রতিনিধি: মানুষকে পরিষেবার যোগান দিতে পার্কসার্কাসে পাইপলাইনে কাজ করছিলেন উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বাসিন্দা বছর বাইশের সলমন মল্লিক। কিন্তু সেই কাজ করতে করতে যে জীবন থেমে যাবে তা ঘুনাক্ষরে টের পাননি তিনি। কাজ চলাকালীন আচমকা ধস নেমে মাটি চাপা পড়ে মৃত্যু হল ওই শ্রমিকের। বুধবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানিয়েছেন, পার্ক সার্কাসে ডন বস্কো সার্কেলের সামনে তিন মাথার মোড়ে পাইপ লাইনের কাজ চলছিল। সেই কারণে রাস্তা খোঁড়াখুঁড়ি চলছিল বিগত কয়েকদিন ধরেই। সেখানেই কাজ করছিলেন সলমন। বুধবারও কাজ করতে আসেন সলমন-সহ অন্য শ্রমিকরা। বুধবার রাতে কাজের সময় খাদে নেমে বালি তুলছিলেন ওই যুবক। সেই সময় আচমকাই ধস নামে। আর তাতেই চাপা পড়ে মৃত্যু হয় তাঁর। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত ১০টা নাগাদ দুর্ঘটনার পর অন্যান্য শ্রমিক ও পুলিশ সলমনকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু দশ থেকে বারো ফুট গভীরে চাপা পড়ে যাওয়ায় তাঁকে উপরে তুলতে ব্যর্থ হন তাঁরা। এরপর জেসিবি দিয়ে মাটি সরিয়ে সলমনকে উপরে তোলা হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিত্তরঞ্জন হাসপাতালে (ChittaRanjan National Medical College) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে ধস রুখতে উপযুক্ত পরিকাঠামোর ব্যবস্থা কেন করা হয়নি তা নিয়ে প্রশ্ন উঠছে। কর্তৃপক্ষের অব্যবস্থার কারণে একজন শ্রমিকের জীবনহানির ঘটনায় সরব হয়েছেন তাঁর সহকর্মীরা।

Published by:

Share Link:

More Releted News:

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ