অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার দায় অস্বীকার করল কুড়মি সমাজ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: শুক্রবার জঙ্গলমহলের গড়শালবনীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করল কুড়মি সমাজ। শনিবার সরাসরি সিবিআই(CBI) তদন্ত বা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানালো ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি।অভিষেক বন্দোপাধ্যায় গতকাল নবজোয়ার কর্মসূচির মন্চ থেকে বলেছিলেন, ৪৮ ঘন্টার মধ্যে কুড়মিরা তাদের অবস্থান স্পষ্ট করুক। চ্যালেঞ্জের সুরে বলেন, এই ঘটনার পেছনে যে ভিন্ন রাজনীতির চক্রান্ত আছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

কাউকে রেওয়াত করা হবে না।সেই সময়ের অনেক আগেই শনিবার ঝাড়গ্রাম শহরে একটি বেসরকারি লজে সাংবাদিক সন্মেলন করে তাদের অবস্থান স্পষ্ট করল কুড়মি(Kurmi) সমাজ। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজেশ মাহাতো ও সুদীপ রায় মাহাতো সহ ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্যরা।কুড়মি সংগঠনের দাবি অন্যান্য জায়গায় পর্যাপ্ত আলো ও ক্যামেরার ব্যবস্থা ছিল গতকাল কেনো ছিল না । যদি ক্যামেরার ব্যবস্থা থাকে তবে তা দেখে প্রকাশ্যে আনা হোক। আমাদের সংগঠনের কেউ এই ঘটনার সাথে জড়িত নয় বলে দাবি করা হয় ঘাগর ঘেরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে।তার সঙ্গে সঙ্গে মন্ত্রী বিরবাহা হাঁসদার (Minister Birbaha Hasda)গাড়ির কাঁচ ভাঙার ঘটনায় এবং গতকালের তার মন্তব্যেরও তীব্র নিন্দা করেন কুড়মি সংগঠনের নেতারা ।

এদিকে জঙ্গলমহলে (Jangalmahal)কনভয়ের ওপর হামলার ঘটনায় পুলিশ অজিত মাহাত,অনিত মাহাতো মাহাত,মনমহিত মাহাত,অনুপ মাহাতকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৫৩/৩৩২/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৩৪/১২০ বি/৩ পিডিপিপি তে মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার ধৃতদের আদালতে হাজির করলে তদন্তের স্বার্থে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

FIFA World Cup 2026: আর্জেন্টিনা ২: জর্ডন ০ (হাফটাইম)

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের