অমিত শাহের সফরের আগে ফের অশান্তির আগুন মণিপুরে

শনিবার রাত ২টো নাগাদ বেশকিছু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের আগে ফের অশান্তি ছড়িয়ে পড়ল মণিপুরে। সোমবার থেকে মণিপুরে তিনদিনের সফরে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। উত্তর পূর্বের রাজ্যে শান্তি ফেরাতে বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে অমিত শাহের।

সূত্রের খবর, সেনা প্রধান জেনারেল মনোজ পান্ডে (Army Chief General Manoj Pande) মণিপুরে দাঙ্গা-বিধ্বস্ত এলাকা পরিদর্শনের আবহে শনিবার রাত থেকে সে রাজ্যে কাংপোকপি, চুরাচাঁদপুর এবং বিষ্ণুপুর জেলার বেশ কয়েকটি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এবং সশস্ত্র দুষ্কৃতীদের মধ্যে গুলি চালানোর ঘটনা ঘটে। যদিও সরকারিভাবে এই ঘটনার কথা জানানো না হলেও বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, সশস্ত্র দুষ্কৃতীরা পাহাড়ে এবং উপত্যকায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। সেনা এবং আসাম রাইফেলসের তরফে হিংসা দমনে শনিবার জোরালো অভিযান শুরু করেছে। তার মাঝে এই অশান্তির ঘটনা আরও বেড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের কারণে আহত এবং মৃত্যুর সম্ভাবনা রয়েছে।

মানবাধিকার কর্মী বিনালক্ষ্মী নেপ্রাম (Binalakshmi Nepram) জানিয়েছেন, তিনি মণিপুরের সুগনু (Sugnu), সেরৌ (Serou), নাপাট খুন (Napat Khun) এবং তাংজিং (Tangzing) এলাকা থেকে মানুষ সাহায্যের আবেদন জানিয়ে তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি জানান, ওই এলাকাগুলিতে শনিবার রাত ২টো নাগাদ বেশকিছু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ফেসবুকে বিনালক্ষ্মী নেপ্রাম লিখেছেন, ‘আমরা কর্তৃপক্ষকে তদন্ত করার জন্য অনুরোধ করছি এবং তাণ্ডব বন্ধ করতে এবং প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিতে অনুরোধ করছি।’

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ