শাহের সফরের আগে ফের উত্তপ্ত মণিপুর, হিংসার বলি পুলিশ কর্মী-সহ পাঁচ

আজ সোমবারই তিন দিনের সফরে মণিপুরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: মণিপুরে জাতিগত দাঙ্গা কোনও ভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। উল্টে নতুন করে হিংসা ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। গতকাল রবিবার বিভিন্ন জায়গায় হিংসায় এক পুলিশ কর্মী-সহ পাঁচজন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন ১২ জন। অভিযোগের তীর কুকি জঙ্গিদের দিকে। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের কয়েক ঘন্টা আগে যেভাবে হিংসার আগুন জ্বলে উঠেছে তাতে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রবিবার সেরাউ এবং সুগুনুতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে নিরীহদের ওপরে হামলা চালায় জঙ্গিরা। একাধিক বাড়িঘর ও দোকানে অগ্নিসংযোগ করে। ওই হামলাতেই এক পুলিশ কর্মী-সহ পাঁচজন প্রাণ হারিয়েছেন। একাধিক জায়গায় পুলিশ ও আধা সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইও চলে। যেভাবে জঙ্গিরা চোরাগোপ্তা আক্রমণ চালাচ্ছে তাতে আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং অভিযোগ করেছেন, গত দু’দিন ধরে পরিকল্পিতভাবেই হামলা চালাচ্ছে জঙ্গিরা। এম-১৬ এবং একে-৪৭ এর মতো আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে।

অন্যদিকে, আজ সোমবারই তিনদিনের সফরে মণিপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট মন্ত্রী অমিত শাহ। নিরাপত্তা বাহিনীর শীর্ষ আধিকারিক ও রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন। ফের একবার শান্তি ফেরানোর ডাক দেবেন। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শনিবারও শান্তি ফেরানোর আর্জি জানিয়েছিলেন। কিন্তু তাতে বিন্দুমাত্র সাড়া মেলেনি।

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে