অঙ্কন ও হস্তশিল্পের মাধ্যমে চিড়িয়াখানাকে পৃথিবীর কাছে পৌঁছানোর প্রয়াস

Share:

নিজস্ব প্রতিনিধি: আলিপুর চিড়িয়াখানায় অনুষ্ঠিত হলো “Colours Of Animal kingdom” । এই অনুষ্ঠানের মাধ্যমে আলিপুর চিড়িয়াখানার বিভিন্ন চিত্র অঙ্কন ও হস্তশিল্পের মাধ্যমে সারা পৃথিবীর কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস শুরু হল ।চিড়িয়াখানায় থাকা পশু পাখিদের জীবন শৈলী ,তাদের আচার আচরণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই বিশেষ উদ্যোগ ।

আজ সারাদিন নানান অঙ্কন অনুষ্ঠানের মাধ্যমে ফুটে ওঠা শিল্প পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেন চিড়িয়াখানা কর্তপক্ষ ও Hello Heritage সংস্থা। তাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার কল্যাণ মুখোপাধ্যায় । তিনি নিজেও একজন শিল্পী।উনি জানান,চিড়িয়াখানায় এসে আমরা শিখি ।পশু পাখিদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।আজও শিখলাম ওই পশু পাখিদের কাছে। কল্যাণবাবু তার বক্তব্যের মধ্যে এটিই জানান যে আলিপুর চিড়িয়াখানায় এলে অনেক কিছু শেখা যায় পশু পাখিদের কাছ থেকে।

পশু পাখিরা তাদের প্রয়োজনের অতিরিক্ত যে খাবার সংগ্রহ করে না এবং তারা কিভাবে সঙ্গবদ্ধ বা দলবদ্ধ হয় তারা কিভাবে আচার-আচরণ করে এসব কিছুই দেখার ও শেখার আছে। এই ধরনের একটি ব্যবস্থা করে দেওয়ার জন্য কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার আলিপুর চিড়িয়াখানা (Alipur Zoo)কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। হ্যালো হেরিটেজ এর পক্ষ থেকে রেশমি দেবী জানান, দীর্ঘ কুড়ি বছর ধরে তারা বন্যপ্রাণীদের সংরক্ষণের ওপরে কাজ করছেন।

কলকাতা পুরসভার সঙ্গে তাদের এই সংস্থা বিগত দিনে একাধিক চিত্র প্রদর্শনীয় নানা ধরনের কাজ করেছে আজ আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে যৌথ উদ্যোগে একদিকে মৃৎশিল্পের মাধ্যমে সৃষ্টি করা ,অপরদিকে চোখে দেখে ছবি আঁকা ও ক্যামেরাবন্দি করার মত বন্যপ্রাণীদের জীবনযাত্রার উপর একটি বিশেষ কর্মশালা আয়োজন করা হয়েছিল। এই কর্মশালাতে বেশ কিছু স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা