ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গ গরমে পুড়তে চলেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গ গরমে পুড়তে চলেছে।আবারো দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে চলেছে আগামী চার দিনে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪° বৃদ্ধি পাবে ১ জুনের পর থেকে। দক্ষিণবঙ্গের(South Bengal) বেশ কয়েকটি জেলায় ৪০ এর ওপর তাপমাত্রা পৌঁছে যাবে। ২ তারিখ থেকে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা বার্তা। ৩ তারিখ এইসব জেলা সহ নদিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর- এ তাপপ্রবাহের সতর্কবার্তা। বাদবাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office) অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, আগামী২ ও ৩ জুন নাগাদ উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ বইবার সম্ভাবনা দেখা দিয়েছে। কলকাতায় মঙ্গলবার তাপমাত্রা ছিল ৩৭. ৪ ডিগ্রি।এই তাপমাত্রা ৩৯ এর কাছাকাছি যাবে। কলকাতাতে(Kolkata) আগামী দুদিনে এবং পার্শ্ববর্তী অঞ্চলের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সামান্য বৃষ্টি হলেও তা হতে পারে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনায় উপকূলবর্তী এলাকাতে। আগামী দু’দিনে কলকাতার ও তাপমাত্রা বাড়বে এবং অস্বস্তি পরিবেশ বজায় থাকবে।

উত্তরবঙ্গে (North Bengal) আগামী ২৪ ঘন্টায় উপরের পাঁচটি জেলায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আগামী দুই দিনে উত্তর বঙ্গে ২° তাপমাত্রা বাড়বে। ২ ও ৩ জুন উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিনের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই।তবে ৩১ তারিখ স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে বলে জানান সৌরিশবাবু।

আদালতে ফের ধাক্কা অভিষেকের, বিদেশযাত্রা মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ

মহাসমারোহে মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে পালিত হল স্নানযাত্রা

‘রাহুল গান্ধির সচিব বলছি..’ হরিয়ানার কংগ্রেস নেতার থেকে ১০ লক্ষ হাতিয়ে নিল ঠগ

ডাক্তারের ভুল চিকিৎসায় দৃষ্টিশক্তি হারাল ১৯ মাসের শিশু

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য