Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আইএফএ শিল্ডে পশ্চিমবঙ্গ পুলিশকে ৩-০ গোলে হারাল ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি:  মহিলাদের আইএফএ শিল্ডের ম্যাচে বুধবার জয় পেল ইস্টবেঙ্গল। তারা পশ্চিমবঙ্গ পুলিশকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করল।

বুধবার নদিয়ার তেহট্টতে মহিলাদের আইএফএ শিল্ডে মাঠে নামে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ পশ্চিমবঙ্গল পুলিশের বিরুদ্ধে খেলার প্রথম থেকেই আক্রমণে ঝড় তুলতে শুরু করে লাল-হলুদের মহিলা ব্রিগেড। কিন্তু পিছিয়ে ছিল না পশ্চিমবঙ্গ পুলিশও। আক্রমণ এবং প্রতি আক্রমণে জমে ওঠে খেলা।

কিন্তু খেলার প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই আবার আক্রমণের ঝড় তুলতে শুরু করেন লাল-হলুদের খেলোয়াড়রা। হলে কি হবে তাঁদের যাবতীয় আক্রমণ রুখে দেন পশ্চিমবঙ্গল পুলিশের ডিফেন্ডাররা।

আরও জানতে পড়ুন: কুস্তিগীরদের সমর্থনে শহরে মিছিলে পা মেলালেন মুখ্যমন্ত্রী

শেষ পর্যন্ত খেলার ৫০ মিনিটের মাথায় প্রথম গোলের মুখ দেখতে পায় লেসলি ক্লডিয়াস স্মরণির শতাব্দী প্রাচীন ক্লাবটি। লাল-হলুদ ব্রিগেডের হয়ে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন চলতি মরশুমে ধারাবাহিকভাবে ভালো খেলা তুলসী হেমব্রম।

এরপর আবার দীর্ঘক্ষণ লাল-হলুদকে পরবর্তী গোলের জন্য অপেক্ষা করে থাকতে হয়। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার মাত্র ৩ মিনিট আগে লাল-হলুদের হয়ে দ্বিতীয় গোল করেন মৌসুমি মূর্মু।

ইস্টবেঙ্গলের হয়ে পশ্চিমবঙ্গ পুলিশের জালে শেষ পেঁরেকটি পুঁতে দিয়ে দলের জয় নিশ্চিত করেন তুলসী হেমব্রম। খেলার শেষে ইস্টবেঙ্গল কোচ বলেন, আমি দলের খেলায় খুশি। তবে অনেক সুযোগ আমারা কাজে লাগাতে পারেনি। পারলে ব্যবধানটা বাড়তে পারতো। তবে বুধবারের ম্যাচে আমাদের ভুলভ্রান্তিগুলি পরবর্তী ম্যাচে যাতে না হয় সেইদিকেই নজর রাখতে হবে। আমরা ম্যাচ বাই ম্যাচে ধরে এগোতে চাই।

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের