সাক্ষীকাণ্ডের ছায়া বিহারে, প্রাক্তন প্রেমিকাকে ১২ বার ছুরি দিয়ে কোপাল যুবক

জখম প্রেমিকা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির সাক্ষীকাণ্ডের ছায়া এবার বিহারে। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রাক্তন প্রেমিকাকে ছুরি দিয়ে ১২ বার কোপাল যুবক। বিহারের সীতামারহি (Sitamarhi district) জেলায় এই ঘটনা ঘটেছে। জখম প্রেমিকা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম চন্দন কুমার (Chandan Kumar)। তদন্তে নেমে ইতিমধ্যে অভিযুক্ত চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করেছে অভিযুক্ত। বুকে একটি ক্ষত-সহ সারা শরীরে মোট ৬টি ক্ষতচিহ্ন মিলেছে। সীতামারহির এসপি মনোজ কুমার তিওয়ারি (Sitamarhi SP Manoj Kumar Tiwari) এই ঘটনা নিয়ে বলেন, ‘অপরাধ করার পরে, অভিযুক্ত পালানোর চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে। খুনের চেষ্টার অভিযোগে আমরা তাকে গ্রেফতার করেছি। তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ অভিযুক্ত পুলিশকে জানিয়েছে, আক্রান্ত তরুণীর সঙ্গে সে ৫ বছর ধরে সম্পর্কে ছিল। কিন্তু তরুণী তাঁর সঙ্গে সম্প্রতি সম্পর্ক ছিন্ন করে এবং বিয়ে করতে অস্বীকার করে। এর পর ‘আমি রেগে গিয়ে তাকে একাধিকবার ছুরিকাঘাত করেছি।’ অভিযুক্ত যুবক পুলিশকে জানিয়েছে।

উল্লেখ্য এর আগে রবিবার সন্ধ্যায় রাজধানীর রোহিনী এলাকার সাহবাদ ডেয়ারি এলাকায় প্রকাশ্যেই নিজের প্রেমিকা ১৬ বছরের সাক্ষীকে ছুরি দিয়ে কুপিয়ে ও পাথর দিয়ে থেঁতলে খুন করে পেশায় এসি টেকনিসিয়ান ২০ বছরের সাহিল। চোখের সামনে ওই ভয়াবহ ঘটনা দেখেও কেউ বাধা দিতে এগিয়ে আসেননি। দিল্লি পুলিশের সিসিটিভি ক্যামেরায় ওই ভয়াবহ নৃশংসতার দৃশ্য বন্দি হয়। প্রেমিকাকে খুন করার পরেই গা ঢাকা দিয়েছিল খুনি সাহিল। প্রকাশ্য রাস্তায় এক নাবালিকাকে ওইভাবে নৃশংস খুন্বর ঘটনায় সমালোচনার মুখে পড়ে দিল্লি পুলিশ। তদন্তে নেমে সোমবার অভিযুক্তকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক