Loading live market data...
Loading active stocks...
Connecting...

Coromandel Express accident: করমণ্ডল দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১২০ ছাড়াল

ভয়াবহ দুর্ঘটনায় আহতের সংখ্যা ৮০০ ছাড়িয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, বালেশ্বর: ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়েই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা। রাত আড়াইটা পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১২০ ছাড়িয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া বগি থেকে একের পর এক দেহ উদ্ধার করছেন উদ্ধারকারীরা। উদ্ধারকার্য শেষ হলে মৃতের সংখ্যা বেড়ে ৩০০ ছাড়াতে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। মৃতের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আহতের সংখ্যাও। ইতিমধ্যেই আহতের সংখ্যা ৮০০ ছাড়িয়ে গিয়েছে। যদিও রেল মন্ত্রকের পক্ষ থেকে দুর্ঘটনায় মৃতের প্রকৃত সংখ্যা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে শালিমার থেকে ছেড়ে যাওয়া চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। ভয়াবহ দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় এক্সপ্রেস ট্রেনটির একাধিক কামরা। দুর্ঘটনার পরেই উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে যোগ দেয় দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। কিন্তু অন্ধকারের কারণে উদ্ধারকার্যে প্রথম দিকে কিছুটা ব্যাঘাত ঘটে। শেষ পর্যন্ত আলোর বন্দোবস্থ করে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়া হয়। উদ্ধারকার্যে সহযোগিতার জন্য সেনাবাহিনীরও সাহায্য নেওয়া হয়েছে।

উদ্ধারকার্যের তদারকিতে থাকা ওড়িশার দমকল বাহিনীর ডিজি সুধাংশু সারেঙ্গি জানিয়েছেন, ১২০টির বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। কেননা, দুমড়ে-মুচড়ে যাওয়া একাধিক বগিতে এখনও বহু যাত্রী কার্যত চাপা পড়ে রয়েছেন। সারা রাত ধরেই চলবে উদ্ধারকার্য। পাশাপাশি উদ্ধারকার্যে যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য রাজনৈতিক নেতা থেকে শুরু করে ভিভিআইপিদের ঘটনাস্থল পরিদর্শন থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

‘গোবিন্দার কি পরকীয়া চলছে?’ প্রশ্ন শুনেই রেগে সঞ্চালকের মুখে স্ক্রিপ্ট ছুঁড়লেন সুনীতা

বিজেপি-কে ‘মহিষাসুর’ তকমা, ব্যারাকপুরে রাজ হারতেই চরম কটাক্ষের মুখে শুভশ্রী

প্যারাসেলিং করতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা শেয়ার তরুণীর

রুটি, লুচি নাকি পরোটা! কোনটা হজম হবে দ্রুত? জানলে অবাক হবেন

ঘুম ভাঙল কলকাতার পুলিশ কমিশনারের, বুলডোজার নিয়ে দিলেন কড়া বার্তা

তৃণমূলের হয়ে দাঁড়িয়ে হেরেছেন, এবার তাকে বড় দায়িত্ব দিল BCCI

সকালের খাবারেই লুকিয়ে ঝুঁকি! ব্রেকফাস্টের পর ‘লো সুগার’ কেন হয় জানুন

এবার বাড়িতেই বানিয়ে ফেলুন জাপানি আমের স্যান্ডউইচ, জেনে নিন পদ্ধতি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের

‘ সেঞ্চুরির জন্য স্বার্থপর হতে হতো’, সঞ্জুর মন্তব্য শুনে যা বললেন গাভাস্কার-সেহবাগ