দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ট্রেন দুর্ঘটনার পর বালেশ্বরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি, ডাকলেন পর্যালোচনা বৈঠক

নিজস্ব প্রতিনিধি: ওড়িশায় ট্রেন দুর্ঘটনার পর শনিবার বালেশ্বরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, এদিন বাহানগরে ঘটনাস্থল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ট্রেন দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক ডেকেছেন নমো (Prime Minister Narendra Modi)। একটি সরকারি সূত্র জানিয়েছে, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়িশা ট্রেন দুর্ঘটনার (Odisha train accident) পরিস্থিতি পর্যালোচনা করার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন।

সূত্রের খবর, শনিবার বালেশ্বরে পৌঁছে প্রথমে দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। তারপর আহতদের দেখতে কটকের হাসপাতালে যাবেন তিনি। অন্যদিকে রেলের তরফে জানানো হয়েছে ঘটনাস্থলে উদ্ধারকাজ শেষ হয়েছে। এই দুর্ঘটনা ভারতের স্বাধীনতার পর থেকে বড় দুর্ঘটনাগুলির একটি হিসাবে জায়গা করে নিয়েছে। শনিবার মৃতের সংখ্যা ছুঁয়েছে ২৩৮। আহত হয়েছেন ৯০০ জন। শুক্রবার শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস কলকাতা থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণে এবং ভুবনেশ্বর থেকে ১৭০ কিলোমিটার উত্তরে বালেশ্বরের কাছে বাহানাগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে।

ইতিমধ্যে এই দুর্ঘটনায় উচ্চতর পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারতীয় রেল এক বিবৃতিতে জানিয়েছে, ট্রেন দুর্ঘটনার তদন্তের নেতৃত্বে থাকবেন সাউথ ইস্ট সার্কেলের কমিশনার রেলওয়ে সেফটি এএম চৌধুরী।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ