Loading live market data...
Loading active stocks...
Connecting...

করমণ্ডল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৮, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৫৬ জন

বেলা দুটো পর্যন্ত ২৮৮ জনের মৃত্যু ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ওড়িশার বালেশ্বরের বাহানাগা স্টেশনের কাছে শুক্রবার করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮। শনিবার সন্ধ্যায় রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন বেলা দুটো পর্যন্ত দুর্ঘটনায় মোট ২৮৮ জনের প্রাণহানি ঘটেছে। মোট আহত হয়েছেন ৭৪৭ জন। তার মধ্যে বালেশ্বর-সহ বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন ৫৬ জন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে রেল কর্তৃপক্ষের তথ্য নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। উদ্ধারকার্যের দায়িত্বে থাকা ওড়িশার দমকল বাহিনীর ডিরেক্টর জেনারেল সুধাংশু সারেঙ্গি জানিয়েছেন, এক সঙ্গে এত মৃতদেহ তিনি জীবনে দেখেননি। যদিও মৃতের সংখ্যা নিয়ে তিনি স্পষ্ট কোনও তথ্য দিতে রাজি হননি।

গতকাল শুক্রবার সন্ধেয় বাহানাগা স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। ভারতীয় রেলের ইতিহাসে একইসঙ্গে তিনটি গাড়ির সংঘর্ষ কার্যত নজিরবিহীন। যে দুর্ঘটনা ২৮৮ জনের প্রাণ কেড়েছে, সেই দুর্ঘটনায় বলির পাঁঠা খুঁজতে শুরু করেছে রেল মন্ত্রকের বড় কর্তারা। দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই তড়িঘড়ি প্রাথমিক তদন্ত সেরে ফেলে সিগন্যাল ব্যবস্থার ত্রুটিকে আপাতত কাঠগড়ায় তুলেছেন তদন্তকারীরা।

এদিনই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বালেশ্বর হাসপটাতালে গিয়েও দুর্ঘটনায় আহত যাত্রীদের সঙ্গে কথা বলেছেন। অতীতের মতো এবারও স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় প্রধানমন্ত্রী হুঙ্কার ছুড়েছেন, ‘দুর্ঘটনার পিছনে কারওগাফিলতি থাকলে তাকে ছাড়া হবে না। কঠোর সাজা দেওয়া হবে।’ কিন্তু এত মানুষের মৃত্যুর পরেও নৈতিক দায়িত্ব না নিয়ে নির্লজ্জের মতো কেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব,  রেল বোর্ডের চেয়ারম্যান কুর্সি আঁকড়ে রয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

‘গোবিন্দার কি পরকীয়া চলছে?’ প্রশ্ন শুনেই রেগে সঞ্চালকের মুখে স্ক্রিপ্ট ছুঁড়লেন সুনীতা

বিজেপি-কে ‘মহিষাসুর’ তকমা, ব্যারাকপুরে রাজ হারতেই চরম কটাক্ষের মুখে শুভশ্রী

প্যারাসেলিং করতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা শেয়ার তরুণীর

রুটি, লুচি নাকি পরোটা! কোনটা হজম হবে দ্রুত? জানলে অবাক হবেন

ঘুম ভাঙল কলকাতার পুলিশ কমিশনারের, বুলডোজার নিয়ে দিলেন কড়া বার্তা

তৃণমূলের হয়ে দাঁড়িয়ে হেরেছেন, এবার তাকে বড় দায়িত্ব দিল BCCI

সকালের খাবারেই লুকিয়ে ঝুঁকি! ব্রেকফাস্টের পর ‘লো সুগার’ কেন হয় জানুন

এবার বাড়িতেই বানিয়ে ফেলুন জাপানি আমের স্যান্ডউইচ, জেনে নিন পদ্ধতি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের

‘ সেঞ্চুরির জন্য স্বার্থপর হতে হতো’, সঞ্জুর মন্তব্য শুনে যা বললেন গাভাস্কার-সেহবাগ