Loading live market data...
Loading active stocks...
Connecting...

Breaking: পন্থের বাউন্ডারিতে জয় ভারতের, শুরুতেই সফল কোচ দ্রাবিড়

গুরু রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে জয় ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরু রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে জয় ভারতের। ড্যারিল মিচেলের বলে চার মেরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের হারের বদলা নিল ভারত। নিউজিল্যান্ডের স্পিনার ড্যারিল মিচেলের বলে বাউন্ডারি মেরে জয়পুরের মাটিতে জয় দিয়ে পেটিএম সিরিজ শুরু করল কোচ দ্রাবিড়ের যুব ভারতীয় ক্রিকেট দল। সদ্য টি-২০ বিশ্বকাপ খেলে আরবের মাটি থেকে ফেরা কিউয়িদের ব্যাটিং শিবিরের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মত। শুরুতেই ভুবনেশ্বর কুমারের বলে আউট হয়ে যান ড্যারিল মিচেল। কিন্তু তাতেও ‘কুচ পরোয়া নেহি’ মানসিকতা নিয়ে দুর্দান্ত ব্যাটিং করেন অভিজ্ঞ কিউয়ি ব্যাটসম্যান মার্টিন গাপ্টিল। তাঁর ব্যাটে রান আসে ৪২ বলে ৭০ রান এবং মার্ক চ্যাপম্যান করেন ৫০ বলে ৬৩ রান। এই দু’জনের কাঁধে ভর করেই নিউজিল্যান্ড পৌঁছায় ১৬৪ রানে।

রাজস্থানের জয়পুরের চেনা মাটিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করে রাহুল-রোহিত জুটি। অধিনায়ক রোহিতের ব্যাট থেকে আসে ৪৮ রানে (৩৬ বলে) ট্রেন্ট বোল্টের বলে সাজঘরে ফিরে যান তিনি। তারপরেই একাই দায়িত্ব নিয়ে গোটা ম্যাচ টেনে নিয়ে যান সূর্যকুমার যাদব। করেন হাফ সেঞ্চুরি। টি-২০ বিশ্বকাপের হারের বদলা নেয় ভারত। ল্যাপ শট, স্কুপ শট, প্যাডেল সুইপ মেরে ভারতকে জয় দিয়ে সিরিজে এগিয়ে দিলেন সূর্যকুমার। যার শেষটা করেন পন্থ। উইলিয়ামসন ছাড়া অপরিপক্ক অধিনায়ক টিম সাউথিকে হারিয়ে দেয় দ্রাবিড়ের ভারত।

বুধবারের ম্যাচে ভালো পারফর্ম করেছে ভারত। বোলিং নজর কেড়েছেন অশ্বিন ও ভুবনেশ্বর। ৪ ওভারে ২৩ রান দিয়ে দুই উইকেট নেন অশ্বিন। ভুবনেশ্বরও দু’টি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন দীপক চাহার এবং মহম্মদ সিরাজ।

সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

কাঁকসায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

মন্দিরে রাখা জলের কল চুরি করে চম্পট জোমাটো ডেলিভারি বয়ের, কীর্তি বন্দি সিসিটিভিতে

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

মালদা সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে প্রস্তুত কৃষকরা

ব্যাটারদের দাপটে পিছিয়ে পড়ছেন টি-টোয়েন্টি বোলাররা? বড় মন্তব্য দ্রাবিড়ের

বিজেপি প্রার্থীকে মারধর! সাসপেন্ড বারুইপুর থানার আইসি এবং সাব ইনস্পেক্টর

মদের দোকান বন্ধে বিজয়ের বড় পদক্ষেপ, কী বললেন কমল হাসান ও বিশাল?

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত একাধিক

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

‘‌আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, অসুবিধা হবে না’‌, বণিকসভায় বার্তা শমীকের