আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদি জমানায় দেনা বেড়েছে ১০০ লক্ষ কোটি টাকা, শ্বেতপত্র প্রকাশের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পরে গত আট বছরে কেন্দ্রীয় সরকারের দেনার পরিমাণ আকাশ ছুঁয়েছে। আট বছরে দেনা বেড়েছে এক লক্ষ কোটি টাকার বেশি। যার ফলে ‘আত্মনির্ভর ভারত’ এর দেনার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ লক্ষ কোটি টাকা। শনিবার এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত্রে। পাশাপাশি দেশের অর্থনৈতিক পরিস্থিতির প্রকৃত চিত্র জানাতে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানিয়েছেন তিনি।

এদিন সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র বলেন, ২০১৪ সালে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়েছিলেন তখন দেশের দেনার পরিমাণ ছিল ৫৫ লক্ষ কোটি টাকা। অর্থা‍ৎ স্বাধীনতার পরে ৬৭ বছরে দেশের ১৪ জন প্রধানমন্ত্রী দেনা করেছিলেন ৫৫ লক্ষ কোটি টাকা। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাই গত আট বছরে দেশের কাঁধে ১০০ লক্ষ কোটি টাকা দেনা চাপিয়েছেন। প্রতি সেকেন্ডে দেশের মাথায় চার লক্ষ টাকা দেনা  চাপছে। বছরে শুধুমাত্র ঋণের সুদ মেটাতে খরচ করতে হচ্ছে ১১ লক্ষ কোটি টাকা।’

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমা সত্বেও দেশীয় বাজারে তেলের দাম না কমানোয় মোদি সরকারকে নিশানা করেছেন কংগ্রেস মুখপাত্র। তার কথায়, ‘বেশি দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। পেট্রলের দামের নিরিখে বিশ্বে ভারতের স্থান তৃতীয়। আর ডিজেলের দামের ক্ষেত্রে অষ্টম স্থানে।’ মোদি সরকারের পক্ষ থেকে দেশের অর্থনীতি নিয়ে যে চিত্র তুলে ধরা হচ্ছে তার সঙ্গে বাস্তবের আকাশ-পাতাল তফা‍ৎ রয়েছে দাবি করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন সুপ্রিয়া শ্রীনেত্রে।

Published by:

Share Link:

More Releted News:

রানওয়ে নয়, এবার জলেই ল্যান্ডিং! ভারতে শুরু হতে চলেছে প্রথম বাণিজ্যিক সি-প্লেন পরিষেবা

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

বৈষ্ণোদেবীকে দর্শন করে ফেরার পথে গাড়িতে আগুন, পুড়ে ছাই ৫ জন

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ