নিয়োগ দুর্নীতি মামলায় মণীশ জৈনকে তলব সিবিআইয়ের, বৃহস্পতিবার হাজিরার নির্দেশ

একাধিক ধৃতের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও একবার মণীশকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষাসচিব মনীশ জৈনকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কলকাতার সিবিআই দফতর নিজাম প্যালেসে বৃহস্পতিবার তাঁকে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সিবিআই সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক ধৃতের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও একবার মণীশকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতি মামলায় সরাসরি মণীশ জৈনের কোনও যোগ ছিল কি না, সেই বিষয়টি খতিয়ে দেখতে চাইছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই আধিকারিকদের অনুমান, মনীশ জৈন গোটা বিষয়টা জানতেন। একাধিক ফাইলে তাঁর সই মিলেছে।

উল্লেখ্য এর আগে গতবছর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নিজাম প্যালেসে তলব করেছিল রাজ্যের প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈনকে। সে বারে প্রায় ৫ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। তদন্তে সেই সময় গোয়েন্দারা জানতে পারেন নিয়োগ সংক্রান্ত একাধিক নথিতে মণীশ জৈনের সই রয়েছে। কীভাবে নিয়োগ দুর্নীর চক্র কাজ করত, তিনি যদি এই চক্রে জড়িত থাকেন তবে কার নির্দেশে দুর্নীতিতে সামিল হয়েছিলেন। গোটা বিষয়টি জানতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত