অস্ত্রোপচারের পর দেহের ভিতরে ১২ দিন রইল কাঁচি, মৃত্যু রোগীর

দেহাবশেষ সংগ্রহ করতে গেলে অস্ত্রোপচারে ব্যবহৃত হয় এক জোড়া এমন কাঁচি পান সেখানে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ত্রোপচারের পর রোগীর দেহের মধ্যে ১২ দিন ধরে রয়ে গেল কাঁচি। আর যার ফলে মৃত্যু হল জয়পুরের মনসরোবর এলাকার বাসিন্দা এক বৃদ্ধের। এমনই অভিযোগ মৃতের পরিবারের। চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা।

৭৪ বছর বয়সী উপেন্দ্র শর্মা হৃদযন্ত্রের সমস্যা নিয়ে গত ২৯ মে জয়পুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালে ভর্তির পরদিন ৩০ মে রাত সাড়ে ৮টার সময় বৃদ্ধের অস্ত্রোপচার করার জন্য নিয়ে যাওয়া হয়। রাত দেড়টা নাগাদ অপারেশন থিয়েটার থেকে উপেন্দ্রকে বের করে আনা হয়। এরপর ৩১ মে সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

উপেন্দ্র শর্মার ছেলে কমলের অভিযোগ, বাড়িতে আনার দুদিন পর বাবার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকদের সঙ্গে কথা বললে তারা জানান, সব ঠিক হয়ে যাবে, তবে একটু সময় লাগবে। কিন্তু তার মাঝে গত ১২ জুন উপেন্দ্র শর্মার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। ওইদিন রাত সাড়ে ৮টায নাগাদ তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর ১৩ জুন মহারানী ফার্মের (Maharani Farm) শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় বৃদ্ধের। ১৫ জুন সকালে তাঁর ছেলে কমল শ্মশানে দেহাবশেষ সংগ্রহ করতে গেলে দেহাবশেষের সঙ্গে অস্ত্রোপচারে ব্যবহৃত হয় এক জোড়া এমন কাঁচি পান। এই ঘটনার পর মৃতের পরিবার হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে জওহর সার্কেল থানায় অভিযোগ দায়ের করেছে। যদিও সংশ্লিষ্ট হাসপাতাল এই অভিযোগ অস্বীকার করেছে।

অন্যদিকে এই ঘটনার তদন্তে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী প্রসাদী লাল মীনার (Parsadi Lal Meena) নির্দেশে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

বেসুরো অনুব্রত, মমতার প্রয়োজন ফুরিয়েছে বোঝালেন কেষ্ট

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

শোয়েব আখতারের পরিবারে বড় ক্ষতি, দাদাকে হারিয়ে ভেঙে পড়লেন পাক-ক্রিকেটার

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ