‘প্রচণ্ড গরম’এর জেরে উত্তরপ্রদেশে ৭২ ঘন্টায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪, হাসপাতালে ৪০০

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ৪০০ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশে প্রচণ্ড গরমের জেরে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। গত ৭২ ঘণ্টায় বালিয়া জেলা হাসপাতালে (Ballia District Hospital) ৫৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ৪০০ জন। চিকিৎসকরা জানিয়েছেন, মৃত্যুর বিভিন্ন কারণ থাকলেও প্রচণ্ড গরম অন্যতম কারণ হতে পারে। প্রচণ্ড গরমের জেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে বলে জানান তারা।

উল্লেখ্য বর্তমানে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ চলছে। বেশিরভাগ জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। আচমকা মৃত্যু বৃদ্ধির ঘটনা এবং জ্বর, শ্বাসকষ্ট এবং অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সংখ্যা বেড়ে যাওয়ায় কিছুটা বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে কর্মীদের সতর্ক করা হয়েছে। বালিয়া জেলা হাসপাতালের সুপার এসকে যাদব (SK Yadav) জানিয়েছেন, গত ১৫ জুন ২৩ জন রোগীর মৃত্যু হয়েছে, তারপর দিন ২০ জনের মৃত্যু হয়েছে এবং শনিবার ১১ জনের মৃত্যু হয়েছে।

আজমগড় সার্কেলের অতিরিক্ত স্বাস্থ্য পরিচালক ডাঃ বিপি তিওয়ারি বলেন, কোনও রোগ শনাক্ত করা যাচ্ছে কি যাচ্ছে না তার তদন্ত করতে লখনউ থেকে একটি দল আসছে। খুব গরম বা ঠান্ডা হলে শ্বাসকষ্ট, ডায়াবেটিস, রক্তচাপ রয়েছে এমন রোগীদের ঝুঁকি বেড়ে যায়। তিনি অনুমান করেছিলেন, পারদ কিছুটা বাড়লে তাদের মৃত্যুর আশঙ্কা বেড়ে যেতে পারে।

ফুটবল বিশ্বকাপ ২০২৬: হাইতিকে ১-০ গোলে হারাল স্কটল্যান্ড

মায়ের ফোন ধরতে সংবাদ সম্মেলন থামালেন নীতীশ কুমার রেড্ডি, ভাইরাল আবেগঘন মুহূর্ত

বাংলায় বর্ষার এন্ট্রি, ছাতা রেডি রাখুন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঝেঁপে নামবে বৃষ্টি

হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, সোনা-রুপো ও নগদ লুট করে চম্পট দুষ্কৃতীদের

বিশ্বকাপে হাই-ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?

লন্ডনের রাস্তায় ছুরির আঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক

চেষ্টা করেও ধূমপান ত্যাগ করতে পারছেন না? জেনে নিন সহজ উপায়

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর