চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে রাজ্যে বর্ষার প্রবেশ

নিজস্ব প্রতিনিধি: কলকাতা সহ দক্ষিণবঙ্গের হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম,নদীয়া, পশ্চিম বর্ধমানে বর্ষা প্রবেশ করেছে । দক্ষিণবঙ্গের আরো বেশ কিছু অংশে দু-তিন দিনের মধ্যে বর্ষার বৃষ্টি শুরু হবে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান ।

তিনি বলেন,সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে ভারী বৃষ্টি এবং বৃহস্পতিবার(২২জুন) বীরভূম, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির(Heavy Rain) সতর্কতা জারি করা হয়েছে।১২ জুন কলকাতায় বর্ষা ঢোকার কথা ছিল। তবে ৭ দিন পর কলকাতায় (Kolkata)বর্ষা প্রবেশ করল। উত্তরে দীর্ঘদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে ঠিক সেই পরিস্থিতি থাকবে এবং ১৯,২১, ২২জুন অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের ৫জেলাতে।

সংশ্লিষ্ট জেলাগুলি হল—- দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার। তার পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনা অত্যন্ত বেশি থাকছে। কারণ বর্ষা কেবল শুরু হয়েছে। তাই জন সাধারণের উদ্দেশ্যে সাবধান থাকতে বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে।দক্ষিণ থেকে উত্তরে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বয়ে যাচ্ছে বলে উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

Auto Draft

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ