আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিইএসসি কর্তৃপক্ষকে রাজ্য বিদ্যুৎ দফতরে ডেকে তুলোধনা বিদ্যুৎমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: সোমবার রাজ্য বিদ্যুৎ দপ্তরে নিজের কক্ষে সিইএসসি কর্তৃপক্ষকে ডেকে তুলোধনা করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস(Arup Biswas)। সম্প্রতি কলকাতা, হাওড়া ,হুগলি, ব্যারাকপুর,দমদম এইসব এলাকায় লাগাতার লোডশেডিং হচ্ছে। এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। সোমবার নিজের দফতরে সিইএসসি'(CESC) র আগত প্রতিনিধিদের ডেকে তিনি নিজের ক্ষোভ প্রকাশ করেন। এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ সচিব শান্তনু বসু।

সূত্রের খবর অনুযায়ী , বৈঠকে বিদ্যুৎমন্ত্রী সরাসরি সিইএসসি কর্তৃপক্ষকে বিগত দিনগুলিতে ওইসব এলাকায় বিদ্যুৎ বিভ্রাট এর ঘটনা ঘটার দায় নেবার নির্দেশ দেন। এই ধরনের ঘটনা ঘটার দরুন রাজ্য সরকারের সাধারণ মানুষের কাছে ভাবমূর্তি খারাপ হচ্ছে বলে মন্ত্রী বৈঠকে সরাসরি অভিযোগ করেন। আগামী দিন কলকাতা, হাওড়া, হুগলি ,ব্যারাকপুর,দমদম সহ ওইসব এলাকায় সিইএসসি-র নিজস্ব টেকনিক্যাল কর্মীর সংখ্যা বাড়ানোর পরামর্শ দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ পরিষেবা যাতে ব্যাহত না হয় সে বিষয়ে বিদ্যুৎমন্ত্রী সতর্ক করেন।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, বিগত মাস থেকেই লাগাতার লোডশেডিং শুরু হয়েছে কলকাতা ,হাওড়া, হুগলি,দমদম, ব্যারাকপুর সহ সিইএসসি’র অধীনস্থ বিস্তীর্ণ এলাকায়। একদিকে তাপপ্রবাহ অপরদিকে এই লাগাতার লোড শেডিং – এর দরুন নাজেহাল পরিস্থিতি আমজনতার। সামনেই পঞ্চায়েত নির্বাচন আর তাই বিরোধীরা যাতে এই লোডশেডিং-কে(Load Sheding) ওইসব পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারে হাতিয়ার করতে না পারে তার জন্যই সিইএসসি কর্তৃপক্ষকে আগাম ডেকে সতর্ক করলেন বিদ্যুৎমন্ত্রী এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল।

Published by:

Share Link:

More Releted News:

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ