মণীশ জৈনকে ফের তলব সিবিআই’এর, শুক্রবার হাজিরার নির্দেশ

ওই দিন তাঁকে বেশকিছু নথি নিয়ে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছেন গোয়েন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের প্রাক্তন শিক্ষা সচিব মণীশ জৈনকে ফের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, আগামী শুক্রবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন তাঁকে বেশকিছু নথি নিয়ে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছেন গোয়েন্দারা।

উল্লেখ্য গত বৃহস্পতিবার মণীশ জৈনকে তলব করেছিল সিবিআই। সেদিন প্রায় ৮ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, সিবিআই আধিকারিকরা তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি পায়। পাশাপাশি বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্যও পেয়েছেন গোয়েন্দারা। সিবিআই সূত্রের দাবি, গোটা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মণীশ জৈনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গোয়েন্দাদের সামনে দাবি করেছেন, মন্ত্রী থাকলেও নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি কিছুই জানতেন না। তাঁর কাছে ফাইল আসত, তিনি সই করে দিতেন। তবে শিক্ষা দফতরের উচ্চ পদস্থ আধিকারিকরা নিয়োগ দুর্নীতির বিষয়ে জানতেন বলে জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী।

উল্লেখ্য এর আগে গতবছর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নিজাম প্যালেসে তলব করেছিল মণীশ জৈনকে। সে বার প্রায় ৫ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। তদন্তে সেই সময় গোয়েন্দারা জানতে পারেন নিয়োগ সংক্রান্ত একাধিক নথিতে মণীশ জৈনের সই রয়েছে। কীভাবে নিয়োগ দুর্নীর চক্র কাজ করত, তিনি যদি এই চক্রে জড়িত থাকেন তবে কার নির্দেশে দুর্নীতিতে সামিল হয়েছিলেন। গোটা বিষয়টি জানতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

চালু হল হাবড়া-হাওড়া সরকারি বাস, জেনে নিন সময়সূচী ও রুট ম্যাপ

দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে সিলমোহর বুবলীর, মেয়ের কী নাম রাখলেন?

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার

তৃণমূলে ইস্তফার হিড়িক, পদত্যাগ করলেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান

তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার শয়ে শয়ে সাদা থান, বালতি-মশারি

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের

‘চেয়ারের মর্যাদা রাখতে পারছি না’, মেয়র পদে ইস্তফা দিয়ে বললেন ফিরহাদ

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF