চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্র- বিদ্যুৎ সহ বৃষ্টি, উত্তরবঙ্গে লাল সতর্কতা

নিজস্ব প্রতিনিধি: আজও কাল উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির লাল সর্তকতা জারি। প্রবল বৃষ্টির সম্ভাবনা কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং ,কালিম্পং জেলার পার্বত্য এলাকায়। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন ,আজ থেকে বৃষ্টি বাড়বে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এই তিন জেলাতেই আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ২২ তারিখের পর বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।

লাগাতার ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের(North Bengal) দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। জলস্তর বাড়বে নদীগুলিতে। তিস্তা – তোর্সা, জলঢাকা ও সংকোশ নদীতে জলস্তর বিপদসীমা ছুঁতে পারে। নিচু এলাকায় ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা।

শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের(South Bengal) বাকি অংশে মৌসুমী বায়ু পৌঁছে যাবে। আজ বেশকিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সর্বত্র বলে সঞ্জীববাবু জানান।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ