চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতা সহ দক্ষিণবঙ্গে দু-একদিনের মধ্যে বর্ষা সর্বত্র প্রবেশ করবে

নিজস্ব প্রতিনিধি: আজ ও আগামীকাল উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কারণ ভারী বৃষ্টি চলতে থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন,বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে রেড এলার্ট থাকছে। এই বৃষ্টির ফলে নদীতে জলস্তর বৃদ্ধি পাবে। দার্জিলিং,কালিম্পং এই সব জায়গায় ভূমিধসের সম্ভাবনা থাকছে। ২৩ তারিখের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।

তবে দক্ষিণবঙ্গের(SouthBengal) ক্ষেত্রে যেরকম ঠান্ডারস্টম অ্যাকটিভিটি চলছে সেরকম চলতে থাকবে। একটু বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে আজ ও ২৩ তারিখ এই দুদিন। যেহেতু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ থাকছে। সেক্ষেত্রে দিনের তাপমাত্রা একটু কমবে। দক্ষিণবঙ্গের যেসকল অংশে বর্ষা ঢোকা বাকি আছে দুই তিন দিনের মধ্যে সেখানেও বর্ষা প্রবেশ করবে।

ফলে একটানা যে গরম তার হাত থেকে কলকাতা(Kolkata) শহর সহ দক্ষিণবঙ্গ রেহাই পাবে। তবে ঝমঝমিয়ে বৃষ্টি কবে হবে তা আর কয়েকদিন বাদেই জানা যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। একটানা অসহ্য গরমের হাত থেকে এ বছরের মত মুক্তি পেতে চলেছে দক্ষিণ বঙ্গবাসী।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ