হরিয়ানায় হড়পা বানে নদীতে ভেসে গেল মহিলা-সহ গাড়ি

পঞ্চকুলার (Panchkula) খড়ক মঙ্গোলিতে (Kharak Mangoli) নদীর কাছে এক মহিলা তাঁর গাড়ি পার্ক করছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হরিয়ানার পঞ্চকুলায় ভারী বৃষ্টিপাতের জেরে হড়পা বানে নদীতে ভেসে গেল এক মহিলা চালক সহ-গাড়ি। রবিবার এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা মহিলাকে গাড়ি থেকে উদ্ধার করতে সক্ষম হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি ক্রেনের সাহায্যে নদী থেকে গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চকুলার (Panchkula) খড়ক মঙ্গোলিতে (Kharak Mangoli) নদীর কাছে এক মহিলা তাঁর গাড়ি পার্ক করছিলেন। সেই সময় আচমকাই হড়পা বান চলে আসে। জলের তোড়ে মহিলা-সহ গাড়িটি গিয়ে পড়ে নদীতে। এই দৃশ্য দেখে স্থানীয়রা তড়িঘড়ি ছুটে আসেন। নদীতে গাড়ি ভাসতে দেখে তাঁরা দড়ির সাহায্যে একে অপরকে ধরাধরি করে মহিলার কাছে পৌঁছন। গাড়ি থেকে মহিলাকে উদ্ধার করে আনেন। এরপর দমকলে খবর দিলে গাড়িটি নদী থেকে তোলার জন্য ক্রেন আনা হয়।

এই হাড়হিম করা ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। মেটিজেনরা ভিডিওটি দেখে উদ্ধারকারীদের প্রশংসা করেছেন। যেভাবে দড়ি দিয়ে পরস্পররের হাত ধরাধরি করে হড়পা বানের প্রবল শক্তির মুখে প্রতিকুলতার মধ্যে মহিলাকে উদ্ধার করেছেন তা অসম সাহসের কাজ বলে মন্তব্য করেছেন অনেকে।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়