চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতায় দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

নিজস্ব প্রতিনিধি: উত্তর পশ্চিম বঙ্গপোসাগরে একটি ঘুর্ণাবর্ত তৈরী হয়েছে ।এর ফলে দক্ষিণবঙ্গে(South Bengal) বজ্র- বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ অনুপ কুমার পাল এই খবর জানান। তিনি বলেন,ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে।কলকাতার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ ও দু-এক পশলা বৃষ্টি হবে।

নিম্নচাপের দরুন এই বৃষ্টিপাত হওয়ায় দিনের তাপমাত্রা অনেকটাই কমবে। গত কয়েকদিন ধরে যে অসহ্য গরমে চলছিল দক্ষিণবঙ্গ ও কলকাতাতে তার থেকে আপাতত রেহাই মিলছে। তবে দক্ষিণবঙ্গে নিম্নচাপের দরুন তিনটি জেলা সহ কলকাতাতে(Kolkata) দফায় দফায় বৃষ্টি হলেও উত্তরবঙ্গে(North Bengal) কোন সর্তকতা থাকছে না। গত কয়েক দিন ধরে উত্তরবঙ্গে যে লাগাতার বৃষ্টি হচ্ছিল তাতে এবার লাগাম টানবে প্রকৃতি। এদিকে পূর্ব মেদিনীপুরের দিঘার সমুদ্রে ইতিমধ্যেই জলোচ্ছ্বাস শুরু হয়েছে।

রবিবারও বেশ কয়েকজন পর্যটককে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করেছেন সেখানকার নুলিয়ারা। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের জোয়ারের সময় সমুদ্রে স্নানে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতিনিয়ত দিঘার সমুদ্র সৈকতে(Sea Beach) চলছে প্রশাসনের সতর্ক প্রচার। দীঘা থানার পুলিশ কর্মীরা সমুদ্র সৈকতে ২৪ ঘন্টা নজরদারি চালাচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ