দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতে সংখ্যালঘুদের অধিকার প্রসঙ্গে মোদিকে প্রশ্ন করা সাংবাদিকের পাশে হোয়াইট হাউস

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা সফরে থাকাকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মোদি। সেই সাংবাদিক সম্মেলনে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক সাবরিনা সিদ্দিকি মোদিকে ভারতে সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন করেন। আর এর পর থেকেই সামাজিক মাধ্যমে তিনি হেনস্থার শিকার হচ্ছেন। সেই হেনস্থার নিন্দা জানাল হোয়াইট হাউস।

প্রধানমন্ত্রী মোদিকে সাবরিনা সিদ্দিকি প্রশ্ন করেছিলেন, ‘দেশের মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের অধিকারের রক্ষা ও বাক্‌স্বাধীনতা রক্ষায় আপনি ও আপনার সরকার কী কী পদক্ষেপ করছেন?’ সে প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘সব কা সাথ, সব কা বিকাশই সরকারের উন্নয়নের মন্ত্র।’

মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অন্যতম শীর্ষকর্তা জন কিরবি সোমবার সাংবাদিকদের মুখোমুখি হলে, ওয়াল স্ট্রিট জার্নালের এক সাংবাদিক জিজ্ঞাসা করেন, “মোদিকে প্রশ্ন করার জেরে আমাদের এক সহকর্মীকে হেনস্তার মুখে পড়তে হচ্ছে, সেই প্রসঙ্গে কী প্রতিক্রিয়া দেবে হোয়াইট হাউস? উত্তরে জন কিরবি জানান, ‘সাংবাদিকের হেনস্তার খবর রয়েছে আমাদের কাছে। এটা একেবারে মেনে নেওয়া যায় না। যেকোনও পরিস্থিতিতেই সাংবাদিকদের নিন্দার তীব্র নিন্দা করবে হোয়াইট হাউস। কারণ এই আচরণ গণতন্ত্রের আদর্শের তীব্র বিরোধী।’

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

ট্রাম্পের মুখে ভারত ‘নরকের দ্বার’, ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ