ইডির হাতে গ্রেফতার হওয়া তামিলনাডুর বিদ্যু‍ৎমন্ত্রীকে বরখাস্ত করলেন রাজ্যপাল

গত ১৪ জুন দুর্নীতির অভিযোগে তামিলনাডুর বিদ্যু‍ৎ মন্ত্রী সেন্থিল বালাজিকে গ্রেফতার কর বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: তামিলনাডুর ডিএমকে সরকারের সঙ্গে রাজ্যপাল আর এন রবির সঙ্ঘাত চরমে পৌঁছল। বৃহস্পতিবার আচমকাই ইডির হাতে গ্রেফতার তামিলনাডুর বিদ্যু‍ৎমন্ত্রী সেন্থিল বালাজিকে মন্ত্রিসভা থেকলে বরখাস্ত করেছেন রাজ্যপাল। রাজভবনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবিধানের ১৬৪ ধারা মেনেই দুর্নীতির দায়ে ধৃত মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। রাজ্যপালের সিদ্ধান্তকে ‘বেআইনি ও সংবিধানের হত্যা’ বলে আখ্যা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

পরিবহণ মন্ত্রী থাকাকালীন অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে গত ১৪ জুন তামিলনাডুর বিদ্যু‍ৎ মন্ত্রী তথা ডিএমকে নেতা সেন্থিল বালাজির বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। টানা কয়েক ঘন্টা তল্লাশির পরে গভীর রাতে গ্রেফতার করা হয় তাঁকে। গ্রেফতারের পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়ায় প্রথমে এক সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বালাজিকে। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটায় চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তামিলনাডুর বিদ্যু‍ৎ মন্ত্রীকে। গত সপ্তাহেই ওই হাসপাতালে অসুস্থ বালাজির বাইপাস সার্জারি হয়।

গ্রেফতারের পরেই সেন্থিল বালাজিকে দফতরবিহীন মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় রেখে দেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। আর গ্রেফতার হওয়া মন্ত্রীর হাতে থাকা দফতরগুলির দায়িত্ব দুই মন্ত্রীর হাতে ন্যস্ত করার সিদ্ধান্ত নেন। রাজ্যপালের কাছে এ সংক্রান্ত ফাইলও পাঠানো হয়। যদিও সেই ফাইল ফেরত পাঠান আর এন রবি। পরে মন্ত্রিসভার বৈঠক ডেকে ফের একই সুপারিশ পাঠানো হয় রাজ্যপালের কাছে। সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হন তামিলনাডুর রাজ্যপাল। কিন্তু ওই অপমান হজম করতে পারেননি ‘বিজেপি এজেন্ট’ হিসেবে অভিযুক্ত আর এন রবি। অপমানের বদলা নিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও আলোচনা ছাড়াই গ্রেফতার হওয়া মন্ত্রীকে বরখাস্ত করে তামিলনাডুর রাজ্যপাল বুঝিয়ে দিয়েছেন দিল্লির প্রভুদের বিশ্বস্ত ভৃত্য হওয়ার যথেষ্টই যোগ্য তিনি।

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প