আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তামিলনাডুর মন্ত্রীকে বরখাস্ত, রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন স্ট্যালিন

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: দুর্নীতির অভিযোগে ইডির হাতে ধৃত তামিলনাডুর বিদ্যু‍ৎমন্ত্রী সেন্থিল বালাজিকে বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই বরখাস্ত করেছেন রাজ্যপাল আর এন রবি। আর ওই সিদ্ধান্ত জেনেই রেগে অগ্নিশর্মা মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এক্তিয়ারের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়ায় রাজ্যপালকে আদালতে টেনে নিয়ে যাওয়ার হুমজকি দিয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘মুখ্যমন্ত্রীর সুপারিশ ছাড়া কোনও মন্ত্রীকে বরখাস্ত করার ক্ষমতা নেই রাজ্যপালের। উনি বেআইনি কাজ করেছেন। সংবিধানকে হত্যা করেছেন। আইনি পথেই ওই বেআইনি সিদ্ধান্তের মোকাবিলা করা হবে।’

অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে গত ১৪ জানুয়ারি তামিলনাডুর বিদ্যু‍ৎ মন্ত্রী সেন্থিল বালাজিকে গ্রেফতার করেছিল ইডি। গ্রেফতারের পরে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ধৃত মন্ত্রীর হাতে থাকা দফতর অন্য মন্ত্রীদের সামলানোর দায়িত্ব দেওয়ার জন্য রাজ্যপালকে সুপারিশ করেছিলেন। কিন্তু প্রথমবার ওই সুপারিশ মানেননি আর এন রবি। দ্বিতীয়বার একই সুপারিওশ পাঠানোর পরে সুড়সুড় করে মেনে নেন রাজ্যপাল। কিন্তু ওই অপমানের বদলা নিতে এদিন সন্ধ্যায় আচমকাই জেলবন্দি সেন্থিল বালাজিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন।

রাজ্যপালের ওই সিদ্ধান্ত নিয়ে সরগরম হয়ে উঠেছে তামিলনাডুর রাজনীতি। সংবিধান বিশেষজ্ঞরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রীর সুপারিশ ছাড়া মন্ত্রিসভার কোনও সদস্যকে বরখাস্ত করার ক্ষমতা নেই রাজ্যপালের। বালাজিকে বরখাস্ত করার পরে একাধিক বিশিষ্ট আইনজীবীর সঙ্গে আলোচনা করেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ওই আইনজীবীরা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দেন। আর তার পরেই রাজ্যপালের সিদ্ধান্তকে আইনিভাবে মোকাবিলার হুঙ্কার ছেড়েছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ