বিশ্বকাপ থেকে ছিটকে গেল জিম্বাবুয়ে, কার্যত মূলপর্বে স্কটল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, হারারে: ওয়েস্ট ইন্ডিজের পরে এবার বিশ্বকাপের মূল পর্বে উঠতে পারল না জিম্বাবুয়ে। মঙ্গলবার নিজেদের ঘরের মাটিতেই ৩১ রানে স্কটল্যান্ডের কাছে হেরে গিয়ে ছিটকে গেলেন সিকান্দার রাজারা। অন্যদিকে এদিন জয়ের ফলে ভারতের মাটিতে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপের মূলপর্বে কার্যত জায়গা করে নিলেন ব্রেন্ডন ম্যাককুলেনরা। শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে বিশাল রানে না হারলে শ্রীলঙ্কার সঙ্গেই বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়ে যাবে স্কটল্যান্ড।

হারারেতে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন স্কটল্যান্ডের ব্যাটাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৩৪ রান তোলে রিচি বারিংটনের দল। মিচায়েল লিয়েস্ক (৩৪ বলে ৪৮),  ম্যাথাউ ক্রস (৭৫ বলে ৩৮) ও ব্রেন্ডন ম্যাককুলেন (৩৪ বলে ৩৪) দলকে ভদ্রস্থ জায়গায় দাঁড় করান। জিম্বাবুয়ের পক্ষে সিয়ান উইলিয়ামস ৪১ রানে তিন উইকেট নেন। টেন্ডাই ছাতারা ৪৬ রানে স্কটল্যান্ডের দুই ব্যাটারকে সাজঘরের পথ দেখান।

জয়ের জন্য ২৩৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে প্রথমেই বিপর্যয়ের মুখে পড়ে জিম্বাবুয়ে। ৩৭ রানে চার উইকেট হারায় ক্রেইগ আরভিনের দল। পঞ্চম উইকেটে জুটি বেঁধে বিপদ সামলানোর চেষ্টা চালান সিকান্দার রাজা ও রায়হান বার্ল। দুজনে ৫৪ রান যোগ করেন। ৪০ বলে ৩৪ রান করে সাজঘরে ফেরেন রাজা। ওয়েইসলি মেদেভেরাকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন বার্ল। যখনই মনে হচ্ছিল দলকে জয়ের মুখে নিয়ে যাবেন দুজন, তখনই মেদেভেরাকে সাজঘরে ফেরত পাঠিয়ে জিম্বাবুয়েকে ধাক্কা দেন মার্ক ওয়াট। মেদেভেরা ফিরতেই কার্যত প্রতিরোধ শেষ হয়ে যায়। ৮৪ বলে ৮৩ রানের এক অনবদ্য ইনিংস খেলে আউট হয়ে যান বার্ল। শেষ পর্যন্ত ৪১.১ ওভারে ২০১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। সেই সঙ্গে বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্নও ভেঙ্গে চুরমার হয়ে যায় সিকান্দার রাজাদের।  

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা