জাতি হিংসায় বিধ্বস্ত মণিপুরে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের তথ্যানুসন্ধান দল

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতি হিংসার আগুনে জ্বলছে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুর। সরকারি তথ্য বলছে, গত দুই মাসের বেশি সময় ধরে কুকি ও মেইতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১৪৫ জন নিরীহ মানুষ। বেসরকারি মতে, নিহতের সংখ্যা আরও বেশি। পরিস্থিতি নিয়ন্-ত্রণে আনতে ল্যাজেগোবরে হচ্ছে রাজ্যের বিজেপি সরকার ও অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই বাড়ছে লাশের স্তুপ। জাতি হিংসায় বিধ্বস্ত মণিপুরে এবার তথ্যানুসন্ধান দল পাঠানোর সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস।

সোমবার পশ্চিমবঙ্গের শাসকদলের পক্ষ থেকে জানানো হয়েছে, মণিপুরে জাতিহিংসার নামে যে গণহত্যা সংগঠিত হচ্ছে তার পিছনে কারা রয়েছে, কাদের মদতে ওই গণহত্যা সংগঠিত হচ্ছে তা খুঁজে বের করতে আগামী ১৪ জুলাই শুক্রবার দলের চার সদস্য মণিপুরে যাবেন। প্রতিনিধিদলে থাকছেন রাজ্যসভায় দলের নেতা ডেরেক ও ব্রায়েন, লোকসভায় দলের মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন। বিষ্ণুপুর ও চূড়াচন্দ্রপুর-সহ জাতি দাঙ্গায় বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করে রিপোর্ট দেবেন তাঁরা।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, গত তিন মাস ধরে মণিপুরের কার্যত ধ্বংসলীলা ও হত্যালীলা চলছে। ডাবল ইঞ্জিনের সরকারের তত্ত্বধারীরা ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে পৌঁছনোর চেষ্টাটুকু চালায়নি। বরং গোটা দেশবাসী মণিপুরে চলা নারকীয় ঘটনার কথা যাতে জানতে না পারেন সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। শান্তিপ্রিয় হিসেবে পরিচিত মণিপুরে প্রকৃত যে ঘটনা ঘটেছে তা গোটা দেশের মানুষের কাছে তুলে ধরতেই চার সদস্যের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা