আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরাখণ্ডে বৃষ্টির জেরে ভূমিধস, মৃত্যু ৩ জনের

নিজস্ব প্রতিনিধি: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে গঙ্গোত্রী জাতীয় সড়কে (Gangotri National Highway) বৃষ্টির কারণে ভূমিধসের ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ল বেশ কয়েকটি গাড়ি। আর তার ফলে মৃত্যু হল তিন জনের।

উত্তর ভারতের জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং রাজস্থানের বহু এলাকায় গত তিনদিন ধরে ভারী বৃষ্টিপাত হয়েছে। যার ফলে জলের তলায় চলে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। নদী, খাঁড়ি এবং ড্রেনগুলি উপচে পড়েছে। প্রায় সর্বত্রই রেকর্ড ভাঙা বৃষ্টি হচ্ছে। গোটা মাসে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা, তার তুলনায় অনেক বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে।

উল্লেখ্য বৃষ্টি ও হড়পা বানের জেরে চণ্ডীগঢ়-মানালি জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। পাহাড় থেকে লাগাতার পাথর বর্ষণের কারণে সিমলা-কিন্নর রোডও বন্ধ হয়ে গিয়েছে। হিমাচল প্রদেশে প্রায় ৮০০টিরও বেশি রাস্তা বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। হড়পা বানে একাধিক জেলাতেই রাস্তা ভেসে গিয়েছে। ভেঙে গিয়েছে একাধিক সেতুও। হিমাচল প্রদেশের প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টির জেরে রাজ্যে আনুমানিক ৩ থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলেই অনুমান করা হচ্ছে। আগামী কয়েকদিন রাজ্যবাসীকে বাড়িতেই থাকতে অনুরোধ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।

Published by:

Share Link:

More Releted News:

‘৮০ বছর বয়স লড়াইয়ের জন্য নয়’, সঞ্জয় কাপুরের মাকে মধ্যস্থতার পরামর্শ সুপ্রিম কোর্টের

‘এসি ছাড়ুন, সঙ্গে পেঁয়াজ রাখুন’, আজব নিদান কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়ার

২০০ কোটি টাকার ডিজিটাল জালিয়াতি, ‘মাস্টারমাইন্ড’ অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক

ডিজিটাল প্রতারণার ‘মাস্টারমাইন্ড’ চার ভাই! লক্ষাধিক টাকা উদ্ধার পুলিশের

আমিষ রান্না হয়নি কেন? প্রশ্ন করতেই দিনমজুর স্বামীর সঙ্গে ভয়ানক কাজ করলেন স্ত্রী

ধর্মীয় অনুষ্ঠানের মাঝেই শিমলায় ২৬ বছরের তরুণীকে খুন, গ্রেফতার অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ