আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অসমে মুসলিমদের বহু বিবাহ বন্ধে শীতকালীন অধিবেশনে বিল

নিজস্ব প্রতিনিধি: মুসলিমদের বহু বিবাহ বন্ধ করতে অসম বিধানসভায় আগামী শীতকালীন অধিবেশনে বিল আনতে চলেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী স্বয়ং।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, যদি দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হয়ে যায় তাহলে প্রস্তাবিত আইনের প্রয়োজন নাও হতে পারে। অসম সরকার বহু বিবাহ বন্ধে বিল আনলে বিতর্ক তৈরি হতে পারে। সেই বিষয়টি নিয়ে এদিন সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘কংগ্রেস নেতাদের যদি কন্যা থাকে, তবে তারা কি তাকে এমন কাউকে বিয়ে দেবে যার ইতিমধ্যেই দুটি স্ত্রী আছে?’

উল্লেখ্য বহু বিবাহ বন্ধ করতে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার আইন প্রণয়নের জন্য গত মে মাসে চার সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল। অবসরপ্রাপ্ত বিচারপতি রুমি ফুকনের (Justice (Retired) Rumi Phookan ) নেতৃত্বে গঠিত সেই কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার জন্য দুই মাস সময় দেওয়া হয়েছিল। বিচারপতি ফুকন ছাড়াও কমিটিতে রয়েছেন, অসমের অ্যাডভোকেট জেনারেল দেবজিত সাইকিয়া, অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল নলিন কোহলি এবং সিনিয়র অ্যাডভোকেট নেকিবুর জামান।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ