Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চার মাসে অষ্টম, কুনোর জাতীয় উদ্যানে ফের এক চিতার মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: কুনো জাতীয় উদ্যানে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া চিতার মৃত্যুমিছিল কিছুতেই রোখা যাচ্ছে না। শুক্রবার সকালে জঙ্গলের মধ্যেই নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সুরজ নামে নামিবিয়া থেকে আনা একটি চিতাকে। এ নিয়ে তিন দিনে দু-দুটি চিতার মৃত্যু হলো। গত মঙ্গলবারই তেজস নামে একটি চিতার মৃত্যু হয়েছিল। সবমিলিয়ে গত চার মাসে কুনোর জঙ্গে আটটি চিতা মারা গেল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প ‘প্রজেক্ট চিতা’র অংশ হিসেবে গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা থেকে ১২টি এবং নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয়েছিল। ২০টি চিতাই ছাড়া হয়েছিল মধ্যপ্রদেশের কুনো জাতীয় অভয়ারণ্যে। গত মার্চে নামবিয়া থেকে আনা স্ত্রী চিতা ‘জ্বালা’ চারটি শাবকের জন্ম দিয়েছিল। ফলে চিতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২৪। কিন্তু গত মার্চ মাসের শেষের দিকেই চিতার মৃত্যুমিছিল শুরু হয়। ২৭ মার্চ কিডনিতে সংক্রমণের কারণে মৃত্যু হয়েছিল নামিবিয়া থেকে আনা পাঁচ বছর বয়সী স্ত্রী চিতা শাসার। আর তার এক মাস যেতে না যেতে গত ২৪ এপ্রিল মারা যায় দক্ষিণ আফ্রিকা থেকে আনা পুরুষ চিতা উদয়। পুরুষ চিতাটির মৃত্যুর কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছিল, ‘কার্ডিয়ো পালমোনারি ফেলিওর’-কে।

গত ৯ মে মৃত্যু হয় দক্ষ নামে আরও এক চিতার। যৌন মিলনের জন্য এক নম্বর খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল দক্ষকে। আর সাত নম্বর খাঁচা থেকে বায়ু ও অগ্নি নামে দুই পুরুষ চিতাকে ছাড়া হয়েছিল। কিন্তু আচমকাই হিংস্র হয়ে দক্ষকে আক্রমণ করে দুই পুরুষ চিতা। গুরুতর জখম হয় দক্ষ। কিন্তু চিকিৎসকরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। দক্ষের মৃত্যুর ১৫ দিন যেতে না যেতেই এক চিতা শাবকের মৃত্যু হয়। গত ২৫ মে আরও দু্ই শাবকের মৃত্যু হয়। গত ১১ জুলাই এক মহিলা চিতার সঙ্গে মারামারিতে প্রাণ হারায় তেজস নামে একটি চিতা। আর এদিন এক কোনে পড়ে থাকতে দেখা যায় সুরজকে। কীভাবে  নামিবিয়া থেকে আনা চিতার মৃত্যু হল, তা খতিয়ে দেখছেন বন আধিকারিকরা।

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি

হান্টাভাইরাসে ৩ শিশুর মৃত্যু, আশঙ্কাজনক আরও ১, ভয়ানক তথ্য বিশ্বস্বাস্থ্য সংস্থার

এসির তাপমাত্রা কত রাখলে বিদ্যুৎ খরচ সবচেয়ে কম হয় জানেন?

কেনিয়ায় ভারী বর্ষণ ও ভূমিধসের জেরে ভয়াবহ বিপর্যয়, মৃত ১৮

আইপিএলে ‘গার্লফ্রেন্ড সংস্কৃতি’ নিয়ে কড়া হচ্ছে BCCI, আসছে নতুন নিয়ম

বাকিতে গুটখা না দেওয়ায় পান বিক্রেতাকে নির্মম মারধর, ভাইরাল সিসিটিভি ফুটেজ

বক্স অফিসে চাঙ্গা ‘রাজা শিবাজি’, ৪০ কোটি আয়ের পথে রীতেশ দেশমুখের ছবি

৪৩তম জন্মদিনে তিরুপতি মন্দিরে তৃষার প্রার্থনা, ভোটগণনার দিনে বাড়ল আলোচনার ঝড়

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

৯ বছর পর PSL চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি, বাবর আজমের হাতে ট্রফি তুলে দিলেন নকভি

তেজী ঘোড়ার মতো ছুটছে শেয়ারবাজার, কয়েক মিনিটে লগ্নিকারীদের পকেটে ৪ লক্ষ কোটি

‘সব কার্ড আমার কাছে’, ইরানের সঙ্গে যুদ্ধের আবহে ছবি পোস্ট করে কোন বার্তা ট্রাম্পের?