ডেবরাতে তৃণমূলের পার্টি অফিসে আগুন দিল দুষ্কৃতীরা, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,ডেবরা: ভোট পরবর্তী হিংসার আবহেই এবার তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের(Debra Block) ৬ নম্বর জলিমন্দা অঞ্চলের রঘুনাথপুর(Raghunathpur) এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে (প্রায় ১.৩০ নাগাদ) হঠাৎই পার্টি অফিস থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পার্টি অফিসটি জনবসতি পূর্ণ এলাকায়। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় পাশে থাকা কয়েকটি দোকান এবং বসত বাড়ি। ঘটনা ঘিরে গতকাল রাত থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অনুমান পার্টি অফিসে আগুন লাগার ঘটনায় স্থানীয় কিছু দুষ্কৃতীর হাত রয়েছে। ইতিমধ্যেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে ডেবরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের অভিযোগ, ভেতরে থাকা বহু সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। অভিযোগ পাওয়ার পর পুরো ঘটনাটি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।

এদিকে, ভোটের ফলাফল ঘোষণার কয়েকদিনের মধ্যেই ডেবরায় তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, ডেবরা ব্লকের পাঁচটি অঞ্চল ত্রিশঙ্কু অবস্থায় আছে। এবারের নির্বাচনে, তৃণমূলের বিপুল সাফল্যের মাঝেও হেরে গিয়েছেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের বর্তমান সভাপতি বিবেকানন্দ মুখার্জি। হেরেছেন ২০১১ সালের ডেবরা ব্লকের সভাপতি তথা বর্তমান বিজেপি নেতা রতন দে মন্ডলের কাছে। অন্যদিকে, দলে টিকিট না পাওয়ায় রাধামোহনপুর থেকে নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন ব্লকের প্রাক্তন সভাপতি অলোক আচার্য। তিনিও হেরেছেন ওই অঞ্চলে। হেরেছেন ব্লকের সহ সভাপতি অনুপম দাস।

অপরদিকে, ডেবরাতে টিকিট না পাওয়ায় নির্দল হিসেবে দাঁড়িয়ে ছিলেন জেলা পরিষদের বিদায়ী খাদ্য কর্মাধ্যক্ষ কণিকা মান্ডি। তিনিও হেরে গিয়েছেন। দলের টিকিট না পাওয়ায় নির্দল হিসেবে দাঁড়িয়ে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি মৌসুমি মুড়া। হেরেছেন তিনিও। ফলে, এই আগুন লাগার সঙ্গে শাসকদলের কোনো রাজনৈতিক যোগ আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের