অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আচমকাই অসুস্থ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চিকি‍ৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ বছর বয়সী রাজনেতা। শনিবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শারীরিক অবস্থা স্থিতিশীল। উদ্বেগের কোনও কারণ নেই। ক্ষমতা হস্তান্তরের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন শাসকদল লিকুদ পার্টির শীর্ষ নেতারা।

গত বছরের অক্টোবরেও একবার অসুস্থ হয়ে পড়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। সেবারও তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। স্থানীয় সংবাদমাধ্যম ‘চ্যানেল-১২’ জানিয়েছেন, গত কয়েকদিন ধরে দেশজুড়ে চলা তাপপ্রবাহ থেকে রেহাই পেতে ক্যায়সেরিয়ায় নিজের ব্যক্তিগত বাসভবনে ঘাঁটি গেড়েছিলেন নেতানিয়াহু। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়েন। চিকি‍ৎসকরা পরামর্শ দেওয়ার পরে তেল হাশমোর শহরের সেবা হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালটির চিকি‍ৎসকরা জানিয়েছেন, গাড়ি থেকে নেমে হেঁটেই জরুরি পরিষেবা বিভাগে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী। তাছাড়া তাঁর জ্ঞানও ছিল।

গত কয়েক মাস ধরেই দেশের বিচারবিভাগের সংস্কার নিয়ে প্রবল বিক্ষোভের মুখোমুখি হতে হয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রীকে। বিচার বিভাগের সংস্কারের নামে নেতানিয়াহু আসলে আদালতের স্বাধীনতা খর্ব করতে চাইছেন বলে অভিযোগ করেছেন বিরোধীরা। বিচারবিভাগের সংস্কারের পাশাপাশি প্যালেস্তানিয়দের ওপরে ইজরায়েলের সেনাদের নির্যাতন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অসন্তোষের মুখেও পড়তে হয়েছে ৭৩ বছর বয়সী রাজনেতাকে। উল্টে তিন-তিনটি দুর্নীতির মামলা ঝুলছে তাঁর নামে। সবমিলিয়ে চরম মানসিক চাপে রয়েছেন নেতানিয়াহু।

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব