বৃহস্পতিবারের পর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে ২৬ তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ২৭ তারিখের পর থেকে এই বৃষ্টির সম্ভাবনা কিছু পরিমাণ বাড়বে । সোমবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন,আদ্রতা বেশি থাকায় আদ্রতাজনিত অসুবিধা থাকবে এবং কলকাতার(Kolkata)পার্শ্ববর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার আশেপাশের যে সকল জেলা রয়েছে সেখানে ঘরে ৪৫ থেকে ৫০শতাংশ বর্ষার ঘাটতি রয়েছে।

উত্তরে (North Bengal)বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বজ্র বিদ্যুৎ এর সতর্কতা দেওয়া হয়েছে।প্রথম জুলাই থেকে যে পরিমাণ বর্ষা প্রবেশ প্রয়োজন সেই পরিমাণ বর্ষা পুরোপুরি এখনো ঢোকেনি এবং তার জন্য এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে(South Bengal) ৩৮ শতাংশ ঘাটতি রয়েছে বর্ষার এবং কলকাতা শহরে ৫০ শতাংশ ঘাটতি রয়েছে। পশ্চিমে জেলাগুলিতে ৪০ শতাংশ এর কাছাকাছি বর্ষার ঘাটতি রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবারের পর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে এবং যে অক্ষরেখাটি এখন উড়িষ্যাতে(Orissa) অবস্থান করছে, সেটি পশ্চিমবঙ্গের কাছাকাছি আসতে পারে । এর ফলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

পুরীতে শুরু হল জগন্নাথ দেবের স্নানযাত্রা

আর্জেন্টিনার বিরুদ্ধে নকআউটের আগে কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা

১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস