গালিগালাজ, মৃত্যু হুমকির শিকার, স্থগিত ‘টিপু সুলতান’ ছবির নির্মাণের কাজ

আমার সহকর্মী ভাই ও বোন, আমার পরিবার, বন্ধুবান্ধব এবং আমাকে হুমকি দেওয়া বা গালাগাল করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি দর্শকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: নানা সময়ে বিনোদন জগতে ঐতিহাসিক প্রেক্ষাপটে ছবি তৈরি হয়েছে। কখনও রাজাকে নিয়ে আবার কখনও ইংরেজ ও স্বাধীনতা সংগ্রামী মানুষদের নিয়ে চলচ্চিত্র নির্মাণ হয়েছে। তেমনি এ বছরের মে মাসে, প্রযোজক সন্দীপ সিং ঘোষণা করেছিলেন যে, তিনি ভারতীয় শাসক টিপু সুলতানের উপর একটি চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন, যাকে সাধারণত মহীশূরের বাঘ বলা হত। ছবিটির পরিচালনা করতে পারেন পবন শর্মা, সেটাও জানানো হয়েছিল। ছবিতে ‘শাসকের নির্মম বাস্তবতা’ও তুলে ধরার উল্লেখ করা হয়েছিল। কিন্তু এই খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই এই বিষয়ে তীব্র সমালোচনা করতে শুরু করেন, ঘোষণাটি দর্শকরা একেবারেই ভালো চোখে দেখেননি। আপাতত দর্শকদের এই তীব্র সমালোচনার জন্য নির্মাতারা চলচ্চিত্রটি নির্মাণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রযোজক সন্দীপ সিং আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি আপলোড করে বিষয়টিতে শিলমোহর দিয়েছেন।

ছবিতে কালো কালি দিয়ে টিপু সুলতানের মুখ ঢেকে দেওয়া হয়েছে। সঙ্গে জানিয়েছেন, তাঁর পরিবার এবং বন্ধুদের যেন আর হুমকি না দেওয়া হয়। তিনি সিনেমাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। ক্যাপশনে লেখা ছিল, “হজরত টিপু সুলতানের উপর চলচ্চিত্র নির্মিত হবে না। আমার সহকর্মী ভাই ও বোন, আমার পরিবার, বন্ধুবান্ধব এবং আমাকে হুমকি দেওয়া বা গালাগাল করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি দর্শকদের। আমি যদি অনিচ্ছাকৃতভাবে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে থাকি তবে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। এটা করা আমার উদ্দেশ্য ছিল না, কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একজন ভারতীয় হিসেবে আমাকে শ্রদ্ধাশীল হতে হবে!”

৪ ঠা মে, সন্দীপ সিং যখন টিপু সুলতানের উপর সিনেমার ঘোষণা করেছিলেন, তখন তিনি লিখেছিলেন, “আমি টিপু সুলতানের সত্যিকারের বাস্তবতা জানতে পেরে হতবাক হয়ে গিয়েছিলাম। গল্পটি আমাকে ধাক্কা দিয়েছে। সত্যি বলতে, তিনি সুলতান উপাধি ধারণ করার যোগ্য ব্যক্তি নন। আমাদের ইতিহাস পাঠ্যপুস্তকে তাঁকে সাহসী হৃদয় বলা হয়েছে। কিন্তু কেউই তাঁর নৃশংস দিকটি জানে না। আমি ভবিষ্যত প্রজন্মের জন্য তাঁর অন্ধকার দিকটি প্রকাশ করতে চাই।”

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে