চাকলা লোকনাথ মন্দিরের উন্নয়নের জন্য ৫ কোটির বরাদ্দ

বড়দিনের আগে চাকলা লোকনাথ মন্দিরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই ৫ কোটি টাকা বরাদ্দ করল তাঁর সরকার মন্দিরের উন্নয়নের জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার দেগঙ্গায়(Deganga) থাকা চাকলায় লোকনাথ বাবা মন্দিরের(Chakla Loknath Mandir) একাধিক উন্নয়নের কাজ হয়েছে রাজ্যে ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Benerjee) সরকারের উদ্যোগে। এর আগে মন্দিরে পুজো দিতে এসে অত্যধিক গরমে অসুস্থ হয়ে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। তারপর চাকলা লোকনাথ মন্দিরে ১০ বেডের একটি স্বাস্থ্যকেন্দ্র গড়ার অনুমোদন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ফের চাকলা মন্দিরের উন্নয়নের জন্য তাঁর সরকার ৫ কোটি টাকা বরাদ্দ করল। ডিসেম্বর মাসের শেষে ভারত ও বাংলাদেশের লোকনাথ ভক্তদের নিয়ে সম্মেলন হবে চাকলা মন্দিরে। তার আগেই চাকলা মন্দির প্রাঙ্গণকে সাজিয়ে তুলতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। রাজ্যের তরফে দেওয়া ৪ কোটি ৯৭ লক্ষ টাকা দিয়ে সেখানে ভোগ বিতরণের ঘর, পুজোর সামগ্রীর জন্য আলাদা আলাদা স্টল, শৌচাগার, দু’টি তোরণ তৈরি করা হবে।

আরও পড়ুন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে সুপ্রিম স্থগিতাদেশ

উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বরাদ্দ টাকায় তৈরি হবে দু’টি গেট। ভোগ বিতরণের জন্য একটি বড় ঘর। তার পাশেই থাকবে টিকিট কাউন্টার। ২৮টি ফুলের দোকান হবে। পাশাপাশি এই টাকাতে সাজিয়েও তোলা হবে লোকনাথ মন্দির। সেই কাজ দ্রুত শুরু হচ্ছে। এই প্রসঙ্গে মন্দির কমিটির সভাপতি নবকুমার দাস জানিয়েছেন, আগামী ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের ভক্তদের নিয়ে সম্মেলন হবে চাকলার মন্দিরে। একসঙ্গে যাতে ২০০০ ভক্ত ভোগ পেতে পারেন, সেজন্য একটি শেড হচ্ছে। ৫০ মিটার লম্বা ও ২৫ মিটার চওড়া এই শেডের কাজ শুরু হয়েছে। বুধবারই জেলা প্রশাসনের পক্ষ থেকে অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী স্বয়ং এটির উদ্বোধন করবেন। তাই জোরকদমেই কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। আশা করি নভেম্বরের মধ্যেই এই কাজ শেষ হবে।

সিলিন্ডারের আগুনে খাটের নিচেই পুড়ে মৃত্যু ৪ বছরের একটি শিশুর

খাবারে বিষ, প্রতি বছর মৃত্যুর কোলে ১৫ লক্ষ মানুষ, অধিকাংশই শিশু

আজব শখ, জেল দেখার ইচ্ছে পূরণে নিজের স্ত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

‘আচমকা সিনেমা বাতিল, কখনও অভিনেতাদের ক্ষতির কথা ভেবেছেন?’ প্রযোজকদের প্রশ্ন রণবীরের

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল