মণিপুরে আসাম রাইফেলস প্রত্যাহার, বসানো হল সিআরপিএফ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সংঘর্ষ বিধ্বস্ত মণিপুরে নিরাপত্তা সংক্রান্ত পরিবর্তন। বিষ্ণুপুর জেলার মইরাং লামখাইয়ের গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট থেকে আসাম রাইফেলস প্রত্যাহার করা হয়েছে। পরিবর্তে নিরাপত্তা বাহিনী হিসেবে সিআরপিএফ দেওয়া হয়েছে।মেইতেই গোষ্ঠীর মহিলাদের আসাম রাইফেলের বিরুদ্ধে অভিযোগ ছিল। হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে বিক্ষোভ দেখান শত শত মহিলা। এরপরেই প্রত্যাহার করা হল আসাম রাইফেল।    

মণিপুর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ সোমবার সন্ধ্যায় এক বিবৃতি জারি করে জানিয়েছে, ‘বিষ্ণুপুর-কাংভাই রোডের চেকপয়েন্টে অবিলম্বে আসাম ৯ রাইফেল প্রত্যাহার করে  পুলিশ এবং সিআরপিএফ দেওয়া হবে। এই এলাকা সম্প্রতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে’।

সম্প্রতি আসাম রাইফেলস এবং মণিপুর পুলিশ কমান্ডোদের মধ্যে তিক্ত সম্পর্কের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। মেইতাই মহিলা গোষ্ঠী  মেইরা পাইবি, সোমবার মণিপুর উপত্যকার পাঁচটি জেলায় আসাম রাইফেলসের বিরুদ্ধে বিক্ষোভ জানায়।মেইতি জনগণের ওপর আধা সামরিক বাহিনী অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। অবিলম্বে পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল, থৌবাল, বিষ্ণুপুর এবং কাকচিং থেকে আসাম রাইফেলস প্রত্যাহারের দাবি জানিয়েছে। উত্তেজনা এড়াতে বর্তমানে কেন্দ্রীয় বাহিনীর প্রায় ১৩০ কোম্পানি মণিপুরে মোতায়েন রয়েছে।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য