আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হিমাচলপ্রদেশের সোলানে মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১

নিজস্ব প্রতিনিধি: হিমাচলপ্রদেশের সোলানে মেঘভাঙা বৃষ্টির ঘটনায় সাতজনের মৃত্যু। জানা গিয়েছে, সোলানের কান্দাঘাট মহকুমার মামলিগ গ্রামে মেঘ বিস্ফোরণের পর ছয়জনকে উদ্ধার করা হয়েছে। এর জেরে দুটি বাড়ি এবং একটি গোয়ালঘর ভেসে গিয়েছে। অন্যদিকে, সিমলা শহরে ভারী বৃষ্টির কারণে একটি শিব মন্দির ভেঙে পড়ায় নয়জনের মৃত্যু হয়েছে।

এই ঘটনার জেরে হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু টুইটে শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি সহায়তা প্রদানের কথা জানিয়েছেন তিনি। নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর কার্যালয়।

ভারী বৃষ্টির কারণে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান আজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের সমস্ত জেলা কালেক্টরদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। সড়ক পথ বন্ধ ও ভূমিধসের বিষয়টির উপর মুখ্যমন্ত্রী মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিবের পাশাপাশি সমস্ত ডিসিকে কড়া নজর রাখার কথা বলেছেন। প্রশাসনিক কর্মীদের সতর্ক থাকতে বলেছেন। রাস্তা, বিদ্যুৎ এবং জলের ব্যবস্থা মসৃণ করতে হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ