দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পদ্মা সেতু দিয়ে আগামী বছরের ৩০ জুন শুরু যান চলাচল

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প পদ্মা সেতু আগামী বছরের জুনের শেষের দিন যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। অর্থা‍ৎ ওই দিন থেকেই সাধারণ মানুষ পদ্মা সেতু ব্যবহার করার সুযোগ পাবেন। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব (ক্যাবিনেট সচিব) খন্দকার আনোয়ারুল ইসলাম।

ইতিমধ্যেই পদ্মা সেতুর নির্মাণকার্য ৮৭ শতাংশ সম্পূর্ণ হয়েছে। বাকি কাজও আগামী বছরের ৩০ জুনের আগে সম্পন্ন হয়ে যাবে বলে প্রশাসনের শীর্ষ কর্তারা আশাবাদী। গত বছরের ১০ ডিসেম্বর সর্বশেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর পুরোটা দৃশ্যমান হয়েছে। মুন্সিগঞ্জের মাওয়ার সঙ্গে শরীয়তপুরের জাজিরাকে সংযুক্ত করা হয়েছে।

দক্ষিণবঙ্গের যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে চলা পদ্মা সেতু নিয়ে বিতর্ক কম হয়নি। সেতু নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছিল বিশ্বব্যাঙ্ক। আর্থিক সহায়তা দিতে অস্বীকার করার পাশাপাশি তদন্ত কমিটিও গঠন করেছিল। পরে অবশ্য কানাডার আদালত বিশ্বব্যাঙ্কের তোলা দুর্নীতির অভিযোগ খারিজ করে দেয়। পরে আর বিশ্বব্যাঙ্ক আর্থিক সহায়তা দিতে রাজি হলেও তা নিতে রাজি হননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সরকার নিজেই প্রকল্পের খরচ বহণ করছে। দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাস ব্রিজটির উপরের স্তরে থাকবে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরটিতে থাকবে রেলের সিঙ্গল লাইন। ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮.১০ মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হচ্ছে দেশটির সবচেয়ে বড় সেতু।নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং সংস্থার সঙ্গে প্রথমে যে চুক্তি হয়েছিল তাতে ২০১৮ সালের ডিসেম্বরে সেতুটি চালুর সময়সীমা নির্ধারিত হয়েছিল। তার পরে বেশ কয়েক দফায় সেতু নির্মাণকার্য সম্পন্ন হওয়ার সময়সীমা বৃদ্ধি হয়েছে। ২০০৭ সালে পদ্মা সেতু তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তখন ব্যয় ধরা হয়েছিল ১০ হাজার ১৬২ কোটি টাকা। বর্তমানে সেই ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ