মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দেওয়া বিচারক সাসপেন্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার-সহ একাধিক সরকারি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া বিচারককে সাসপেন্ড করল তেলেঙ্গানা হাইকোর্ট। অকারণে তাড়াহুড়ো করে ওই নির্দেশ দেওয়া হয়েছে বলে এমপি/এমএলএ আদালতের বিচারক কে জয়াকুমারকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর ওই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, রাঘবেন্দ্র রাজু নামে এক ব্যাক্তি গত ১১ অগস্ট এমপি/এমএলএ আদালতে  তেলেঙ্গানার রাজস্ব মন্ত্রী ভি শ্রীনিবাস গৌড়ের বিরুদ্ধ কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে মেহবুবনগর আসন থেকে লড়তে গিয়ে যে হলফনামা জমা দিয়েছিলেন, পরবর্তীকালে তাতে কাটছাঁট করেছেন। ওই কারচুপির ঘটনায় দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার-সহ কমিশনের বেশ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২০০ ধারায় এফআইআর দায়ের করার আর্জিও জানান তিনি।

ওই আর্জির পরিপ্রেক্ষিতে তেলেঙ্গানার রাজস্ব মন্ত্রী ভি শ্রীনিবাস গৌড়, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেন সাংসদ/বিধায়ক আদালতের বিচারক কে জয়াকুমার। ওই এফআইআরের বিরুদ্ধে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তেলেঙ্গানা হাইকোর্টের দরজায় কড়া নাড়া হয়। নির্বাচন কমিশনের আর্জির পরিপ্রেক্ষিতে এফআইআরের নির্দেশ দেওয়া বিচারককে সাসপেন্ড করার নির্দেশ দেয় তেলেঙ্গানা হাইকোর্ট।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান