পুরনিয়োগে দুর্নীতির তদন্তে সুজিত বসুকে তলব CBI’র

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI তলব করল রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকে। ৩১ অগাস্ট বেলা ১১টায় তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার পুর নিয়োগ দুর্নীতি(Municipality Recruitment Scam) মামলায় CBI তলব করল রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকে(Sujit Basu)। সূত্রের খবর, আগামী ৩১ অগাস্ট বেলা ১১টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে(Nijam Palace) হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। ইতিমধ্যেই তাঁকে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এখন দেখার রাজ্যের এই মন্ত্রী হাজিরা দেন কিনা। সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একাধিক জায়গায় তল্লাশি চালায় CBI। তাতে বেশ কিছু নথি উদ্ধার করা হয় বলে দাবি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সেই নথির সূত্রেই সুজিতকে তলব। ২০১৬ সালে দক্ষিণ দমদম পুরসভার উপ পুরপ্রধান ছিলেন সুজিত। সেই সময় পুর নিয়োগে দুর্নীতি হয়েছিল বলে মনে করছে CBI। তা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই আগামী ৩১ অগস্ট সকাল ১১টায় তাঁকে নিজ়াম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ মার্চ নিয়োগ মামলায় অয়ন শীলকে গ্রেফতার করেছিল ED। সেই সময় ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়, অয়নের সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে রাজ্যের একাধিক পুরসভার বিভিন্ন পদে চাকরিপ্রার্থীদের OMR Sheet বা পরীক্ষার উত্তরপত্র পাওয়া গিয়েছে। ED সূত্রে এটাও জানা যায় যে, জেরায় অয়ন তদন্তকারীদের জানিয়েছেন যে, বিভিন্ন পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি মোট ২০০ কোটি টাকা তুলেছিলেন। এর পরেই আতশকাচে আসে পুরসভার নিয়োগ দুর্নীতি। পুর নিয়োগে দুর্নীতির তদন্তের ভার CBI-কে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু শীর্ষ আদালত রাজ্যের আর্জি খারিজ করে দেয়। বহাল থাকে পুর নিয়োগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের CBI তদন্তের নির্দেশ। ঠিক তার পরে পরেই সুজিত বসুকে ডেকে পাঠালো CBI।

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

FIFA World Cup 2026: পেনাল্টিতে গোল মার্টিনেজের আর্জেন্টিনা ২: জর্ডন ০ (৩৩ মিনিট)

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

গাড়ি কেনার স্বপ্ন পূরণ, হঠাৎ অর্থপ্রাপ্তি, রাশি মিলিয়ে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে?

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের