আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পশ্চিমবঙ্গ থেকে প্রত্যাহার কোভিড বিধি, ঘোষণা মমতার

নিজস্ব প্রতিনিধি: বাংলায় আর কোভিড বিধি রইল না। ফলে মাস্ক পরা থেকে শুরু করে অন্যান্য বিধি-নিষেধ মানতে হবে না। বৃহস্পতিবার রাজ্য সরকার আয়োজিত টেলি আকাদেমি অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে কোভিড বিধি প্রত্যাহারের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ থেকে কোভিড বিধি পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হল।’

২০২০ সালে দেশজুড়ে করোনা মহামারীর তাণ্ডবের সময়েই মার্চ মাসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ মেনে কোভিড বিধি-নিষেধ চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার। মাস্ক পরা বাধ্যতামুলক ছাড়াও শারীরিক দুরত্ব বজায় রাখা-সহ একাধিক নির্দেশিকা জারি করা হয়েছিল। পরে করোনা অতিমারী নিয়ন্ত্রণে আসার পরে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার নির্দেশিকা প্রত্যাহার করে নিয়েছিল রাজ্য সরকার। এমনকি আরও বেশ কয়েকটি ক্ষেত্রে বিধি-নিষেধ অনেকটা শিথিল করা হয়েছিল। তবে কোভিড বিধি পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। পশ্চিমবঙ্গ সরকার কোভিড বিধি প্রত্যাহার না করলেও অনেক রাজ্য সরকারই তা বিধি-নিষেধ তুলে নিয়েছিল।

এদিন ধনধান্যে প্রেক্ষাগৃহে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে টেলি আকাদেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা মহামারীর সময়ে টেলিভিশনের সিরিয়াল কীভাবে ঘরবন্দি মানুষকে চরম মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে সাহায্য করেছিল তা উল্লেখ করে তিনি বলেন, ‘কোভিডের সময় থেকে মানুষকে অনেক কষ্ট পেতে হয়েছে। মানুষ ঘরবন্দি হয়েছিলেন। সেই সময় তাঁদের সামনে কোনও অনুপ্রেরণা ছিল না। তাঁরা সিরিয়াল দেখতেন। আজ থেকে সেই কোভিডবিধি প্রত্যাহার করে নেওয়া হল।’

Published by:

Share Link:

More Releted News:

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ