দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরিচয় প্রকাশের অপরাধে Alt নিউজের সহ-প্রতিষ্ঠাতার বিরুদ্ধে মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের মুজাফফরনগরে সংখ্যালঘু পড়ুয়াকে অন্য পড়ুয়াদের দিয়ে চড় বিতর্ক আলোড়ন ফেলেছে। এবার ওই নির্যাতিত নাবালকের পরিচয় প্রকাশের জন্য Alt নিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেইরের বিরুদ্ধে মামলা দায়ের করা হল। এই ধরণের সংবেদনশীল ঘটনায় নাবালকের পরিচয় প্রকাশের জন্য তাঁকে অভিযুক্ত করা হয়েছে।

মহম্মদ জুবেইর তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঘটনার ভিডিও শেয়ার করেছেন। যাতে স্পষ্ট নাবালকের ছবি দেখা গিয়েছে। তিনি লিখেছিলেন, শিশুটির বাবার সঙ্গে কথা হয়েছে। তাঁর বাবা বিষয়টি না বাড়িয়ে একটি মামলা দায়ের করেছে। জাতীয় শিশু অধিকার সংস্থা (NCPCR) নাবালকের পরিচয় প্রকাশে আগেই জানিয়েছিল।  

ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (এনসিপিসিআর) এর চেয়ারপার্সন প্রিয়াঙ্কা কানুনগো জানান, শিশুর পরিচয় গোপন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  

মুজাফফরনগরের নেহা পাবলিক স্কুলে অভিযুক্ত স্কুল শিক্ষকের নির্দেশে সহপাঠীদের দ্বারা থাপ্পড় মেরে থাকা সংখ্যালঘু ছাত্রকে রবিবার মেডিক্যাল চেকআপের জন্য মিরাটে নিয়ে যাওয়া হয়েছিল। পড়ুয়ার বাবা-মা জানিয়েছে, সে বাড়ি ফিরেছে এখন স্বাভাবিক আছে।

ভিডিওটিতে দেখা যায়,শিক্ষিকার নির্দেশে একজন শিশুকে লাইন করে অপর শিশুরা চড় মারছেন। তাঁর গাল লাল হয়ে যেতে মুখ বাদ রেখে মারার নির্দেশ দেন শিক্ষিকা। এরপরেই ঘটনাটি ভাইরাল হয়েছে। পাশাপাশি মুসলিম মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করারও অভিযোগ উঠেছে। শিশুটি জানিয়েছে, একঘণ্টা তাঁকে এভাবে মারা হয়েছে।

এরপরেই মুখ খুলেছিলেন শিক্ষিকা। তিনি জানিয়েছিলেন, শারীরিক অক্ষম তাই বাকি পড়ুয়াদের মারার নির্দেশ দিয়েছেন। ঘটনার সাম্প্রদায়িক দৃষ্টিকোণ অস্বীকার করেছেন তিনি। শিশুটি দুইমাস ধরে একটি পড়া করছিলনা। পূর্বে তাঁর বাবা কঠোর ব্যবস্থা নিতে বলেছিলেন। শিশুটির ভাই এই ভিডিও করে প্রকাশ করেছে। তাঁর খারাপ উদ্দেশ্যে ছিলনা বলে জানিয়েছিলেন শিক্ষিকা।

Published by:

Share Link:

More Releted News:

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন TVK প্রধান বিজয়

লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

‘দেওরকে এখনই ছেড়ে দাও’, হাইটেনশন টাওয়ারের মাথায় চড়ে পুলিশকে হুমকি বৌদির

সিমেন্ট-প্লাস্টার ছাড়াই তৈরি হয়েছে ১১৫ ফুট উঁচু এই মন্দির, রয়েছে অসাধারণ কাহিনি

বাংলার সঙ্গেই তামিলনাড়ুতে ভোট, দক্ষিণের এই রাজ্যে এবার লড়াই ত্রিমুখী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ