‘আমার পদবি মোদি নয়, চোকসি নয়, মালিয়া নয়, বন্দ্যোপাধ্যায়’

ছাপান্ন ইঞ্চির ছাতিওয়ালা প্রধানমন্ত্রীকে নাম না করেই খোঁচা দিতে ছাড়লেন না বাংলার এক তরুণ তুর্কি নেতা যার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়।    

Share:

নিজস্ব প্রতিনিধি: কেউ একজন ছাপান্ন ইঞ্চির ছাতি ঠুকে বেশ বড় মুখে দাবি করেছিলেন, ‘না খাউঙ্গা না খানে দুঙ্গা’। তারপর গত সাড়ে ৯ বছরে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। গোটা দেশ দেখেছে, নীরব মোদি(Nirav Modi), মেহুল চোকসি(Mehul Choksi), বিজয় মালিয়াদের(Vijay Mallya)। দেশের ব্যাঙ্কগুলি থেকে কত হাজার হাজার কোটি কোটি টাকা লুঠ করে তারা বিদেশে পালিয়ে গিয়েছেন তা দেখেছেন দেশের মানুষ। সঙ্গে তাঁরা এটাও দেখেছেন সেই ছাপান্ন ইঞ্চির ছাতিওয়ালা প্রধানমন্ত্রীর(Narendra Modi) সরকার এখনও এদের না দেশে ফেরত আনতে পেরেছে মা এদের চুরি করে নিয়ে পালানো হাজার হাজার কোটি টাকা দেশে ফেরত আনতে পেরেছে। তাঁরা এটাও দেখলেন এদিন অর্থাৎ, ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে কলকাতার ধর্মতলায় গান্ধি মূর্তির পাদদেশে দাঁড়িয়ে সেই চুরি আর ছাপান্ন ইঞ্চির ছাতিওয়ালা প্রধানমন্ত্রীকে নাম না করেই খোঁচা দিতে ছাড়লেন না বাংলার এক তরুণ তুর্কি নেতা যার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।    

এদিন তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর নাম না করেই তাঁকে তীব্র কটাক্ষ হানলেন অভিষেক। কটয়াক্ষ হেনেছেন এক শ্রেনীর মিডিয়ার ভূমিকা নিয়েও। তিনি বলেন, ‘আমি আমেরিকায় চিকিৎসা করাতে গিয়েছিলাম। কিন্তু সংবাদমাধ্যমে এমন হাওয়া তোলা হল যে আমি পালিয়ে গেছি। কিন্তু আমার পদবী মোদি নয়, চোকসি নয়, মালিয়া নয় যে পালিয়ে যাব। আমার পদবী বন্দ্যোপাধ্যায়। নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি পালানোর লোক নই। চোখে চোখ রেখে লড়াই করার দীক্ষা রয়েছে আমাদের। আমরা মাতা উঁচু করে লড়তে জানি। মাথা নীচু করে দিল্লির কাছে বশ্যতা স্বীকার করি না। আমি যেদিন এসেছি তার পর দিনই তল্লাশি করতে চলেছে গেছে ইডি। আমার অফিসে গিয়ে কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করে চলে এসেছে। পর দিন ওরা ফিরে এসে বলতেই পারে এই ফাইলগুলো আমার কম্পিউটারেই ছিল। তার পর মিডিয়া ফের চিৎকার করতে শুরু করবে। এটা র‍্যাগিং নয়?’

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুঁদে আমলা দুষ্মন্ত নারিয়ালা

ঝোড়ো ব্যাটিং অভিষেক-শ্রেয়সের, ১৯০ রান তুলল ভারত

আদৌ বিয়ের জন্য প্রস্তুত? ছাদনাতলায় বসার আগে অবশ্যই মিলিয়ে নিন এই ১৪ লক্ষণ

‘মৃত্যুর জন্য আসছেন..,’ অস্ট্রেলিয়া সফরের আগেই মোদিকে খুনের হুমকি মুসলিম যুবকের

ভাগ্নের সঙ্গে প্রেমে মজেছিলেন মামী! মর্মান্তিক পরিণতিতে ঘর বাঁধার স্বপ্ন ভেঙে চুরমার

অভিষেক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ‘বিস্ময় বালক’ বৈভব, ২ ছক্কায় ১৪ রান করে আউট

ইতিহাস গড়লেন বৈভব, ভেঙে দিলেন শচিন তেন্ডুলকর-শেফালি বর্মার রেকর্ড

শুভেন্দুর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, গ্রেফতার তৃণমূল কর্মী

‘চন্দ্রিমাকে বিশ্বাস করবেন না’, মমতাকে সতর্ক করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতারা

‘প্রতি ফোঁটা রক্তের হিসেব নিতে প্রস্তুত হোন’, আওয়ামী লীগ কর্মীদের বার্তা শেখ হাসিনার

বঙ্গোপসাগরে আরও জোরালো নিম্নচাপ, রবিবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা!

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! একাধিক পদে চলছে নিয়োগ, জানুন আবেদনের শেষ দিন

গুলিতে মহিলা চিকি‍ৎসকের মৃত্যু: বিজেপি বিধায়কের চার বছরের জেল, ২৫ লক্ষ জরিমানা

‘সাহস থাকলে বিজেপিতে যোগ দিন,’ চন্দ্রিমা-ঋতব্রত-ফিরহাদদের স্পষ্ট বার্তা মমতার