আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহিলাদের স্বাবলম্বী করে তুলতে দেওয়া হবে Solar Charka

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: চরকায় সুতো কাটার রেওয়াজ এখনও চালু আছে। তবে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চরকাতেও এসেছে বদল। এখন দেশজুড়েই ক্রমশই গুরুত্ব বাড়ছে Solar Charka’র। সেই কারণেই এবার বাংলার মহিলাদের স্বনির্ভর করে তুলতে আরও এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে রাজ্যে ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের মাধ্যমে গ্রাম বাংলার মহিলাদের(Women Artisans of Bengal) কাছে এই Solar Charka পৌঁছে দিতে চাইছে নবান্ন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের(Khadi and Rural Industries Board) মাধ্যমে যেমন Solar Charka মহিলাদের কাছে পৌঁছে দেওয়া হবে তেমনি এবিষয়ে প্রশিক্ষণ দিয়ে মহিলাদের স্বাবলম্বী করে তোলাও হবে। এই Solar Charka কিনতে কত খরচ পড়বে, কোন জেলায় পাঠানো হবে, কীভাবে মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে– এখন তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

দেশজুড়েই Solar Charka’র গুরুত্ব দিনদিন বৃদ্ধি পাচ্ছে। দেশের প্রত্যন্ত এলাকার মহিলাদের কাছে এখন কেন্দ্র সরকার Solar Charka পৌঁছে দিয়েছে তাঁদের বয়ন শিল্পকে টিকিয়ে রাখার পাশাপাশি তা দিয়ে আয়ের রাস্তা খুলে দিতে। এই Solar Charka’র মাধ্যমে গ্রামবাংলার বুকেও মহিলাদের উপার্জনের পথ প্রশস্ত হবে,  কর্মসংস্থান হবে এবং গ্রামীণ অর্থনীতির বিকাশেও সহায়তা করবে বলে মনে করছেন রাজ্যের আধিকারিকেরা। বাংলার কয়েক হাজার শিল্পী Solar Charka’র মাধ্যমে উপকৃত হবেন বলে মত আধিকারিকদের। কীভাবে এই Solar Charka চালু করা যায়, তা নিয়ে কথাবার্তা শুরু হয়েছে।

রাজ্যের খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে ৬০০টি Solar Charka কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে। আধুনিক Solar Charka’র প্রতিটির দাম কত পড়বে, কোন সংস্থা থেকে তা পাওয়া যাবে, তার খোঁজখবর করছে পর্ষদ। মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, হুগলি, নদীয়া ইত্যাদি জেলায় Solar Charka পৌঁছে দিতে চায় পর্ষদ। তবে এখন আর্টিজেন বা শিল্পীর সংখ্যা বৃদ্ধির দিকেই বেশি নজর দিয়েছে পর্ষদ। রাজ্যের খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ এখন Solar Charka নিয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করছে বলে জানা গিয়েছে। এরপর রিপোর্টটি পাঠানো হবে রাজ্য সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পদফতরে। সরকারের কাছ থেকে ছাড়পত্র এলেই তা কার্যকর করবে পর্ষদ।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ! অটোতে উঠলেই ২০ টাকার যাত্রা এখন ২৫ টাকা

ভুটান সীমান্তে ‘গেরিগাঁও’, শহুরে ক্লান্তি ভুলিয়ে দেবে এই পাহাড়ি গ্রাম

প্রবল ঝড়ের সঙ্গে তুমুল বৃষ্টির সতর্কতা, ভোটগণনার দিনেও দুর্যোগের সম্ভাবনা

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ